,

‘মদ খেয়ে মাতলামি’র আপরাধে যুবলীগ নেতা কারাগারে

news-image

সখীপুর প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুর উপজেলায় মাদক সেবনের দায়ে মীর স্বপন (৪০) নামের এক যুবলীগ নেতাকে কারাগারে পাঠিয়ে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে তাকে টাঙ্গাইল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে গতকাল বুধবার রাতে সখীপুরের গড়গোবিন্দপুর গ্রাম থেকে মীর স্বপনকে মদ খেয়ে মাতলামি করা অবস্থায় গ্রেপ্তার করে পুলিশ।

মীর স্বপন উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি সখীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ময়থাপাড়া এলাকার মীর ফজলুল হক ফজল মিয়ার ছেলে।

এ ঘটনায় সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বাদী হয়ে গতকাল রাতেই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

এ সখীপুর থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা ওবায়দুল্লাহ বলেন, আসামি রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। তাকে বুধবার রাতে গ্রেপ্তার করে আজ টাঙ্গাইল আদালতে পাঠানো হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা