সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর বহনকারী ট্রেনে হামলা: যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : পাবনার ঈশ্বরদীতে ১৯৯৪ সালে তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলি ও বোমা হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল হাকিম (৬০) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত ১০ আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে রামেক হাসপাতালে ভর্তি হন তিনি। মৃত কয়েদি হাকিম পাবনার ঈশ্বরদী উপজেলার বাবুপাড়া গ্রামের মৃত মহসিন আলী সরদারের ছেলে।

এ তথ্য নিশ্চিত করে রামেক হাসপাতালের প্রিজন সেলের ইনচার্জ মুনসুর জানান, রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ট্রেনে হামলার ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল হাকিম মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি পাবনা থেকে রাজশাহীতে এসেছিলেন। কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এএসআই রফিকুল ইসলামও তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, চলতি বছরের ৩ জুলাই স্পেশাল ট্রাইব্যুনাল-৩ ভারপ্রাপ্ত বিচারক এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রুস্তম আলী ৯ জনকে মৃত্যুদণ্ড ও ২৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া ১৩ জনকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয় সেই মামলায়।

সূত্র : ইত্তেফাক

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক