মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে মসজিদে মিলল ইমামের গলাকাটা লাশ

news-image

সোনারগাঁ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় একটি মসজিদ থেকে দিদারুল ইসলাম (২৬) নামে এক ইমামের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এসময় হত্যাকাণ্ডের আলামত হিসেবে দুটি ছুরি উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার মল্লিকপাড়া এলাকার নারায়নদিয়া বাইতুল জালাল জামে মসজিদের ভেতর থেকে ওই ইমামের লাশ উদ্ধার করা হয়। নিহত দিদারুল ইসলাম খুলনার তেরখাদা থানার রাজাপুর গ্রামের আফতাব ফরাজীর ছেলে।

ঈদের ছুটিতে দিদারুল ইসলাম বাড়ি গিয়েছিলেন বলে জানিয়েছে স্থানীয়রা। গত মঙ্গলবার মসজিদে কাজে যোগ দেওয়ার একদিন পরেই এ ঘটনা ঘটল।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ২৬ জুলাই পাশ্ববর্তী ছোট কাজীরগাঁও গ্রামের মসজিদের ইমাম হাদিসুর রহমানের পরিচয়ে দিদারুল ইসলাম নারায়নদিয়া বায়তুল জালাল জামে মসজিদে আসেন। ঈদের পরদিন মঙ্গলবার প্রশিক্ষণের কথা বলে মসজিদ কমিটির কাজ থেকে ছুটি নেন ইমাম। পরে ছুটি শেষ করে গত শুক্রবার মসজিদে জুমার নামাজ পড়ান। ওইদিন জুমার শেষে আবারও প্রশিক্ষণের কথা বলে ছুটি নিয়ে চলে যান দিদারুল।

এর পর মঙ্গলবার মসজিদে এসে আসরের নামাজ পড়ান ওই ইমাম। বুধবার দিবাগত রাতে এশার নামাজ পড়ানোর পর মুসুল্লিরা চলে গেলে মসজিদের ভেতরে হুজুর কক্ষে অবস্থান নেন তিনি।

আজ ভোরে ফজর নামাজের ওয়াক্ত শুরু হলেও আজান শুনতে না পেয়ে মুসলিরা মসজিদের হুজুরকে ডাকাডাকি করেন। পরে হুজুর কক্ষের বাহিরে তালাবদ্ধ অবস্থায় দরজার ফাঁক দিয়ে ভেতরে হুজুরের গলাকাটা লাশ দেখতে পান তারা। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

মসজিদ পরিচালনা পরিষদের সহ-সভাপতি আলী আকবর জানান, বৃহস্পতিবার ভোরে ফজরের ওয়াক্ত শুরু হলেও মসজিদের আজান শুনতে না পেয়ে মুসুল্লিরা ইমাম সাহেবকে ডাকাডাকি করেন। পরে তার কক্ষের বাহিরে তালাবদ্ধ অবস্থায় বিছানার ওপর তার মাথা বিচ্ছিন্ন মরদেহ দেখতে পায়।

বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির জানান, বুধবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মসজিদে প্রবেশ করে ইমামকে গলা কেটে হত্যা করেছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

সোনারগাঁ থানার উপপরিদর্শক তাহের জানান, ঘটনাস্থল থেকে ইমামের মাথা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার হয়েছে। একই সঙ্গে আলামত হিসেবে দুটি ছুরি ও বিছানাপত্র উদ্ধার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক