সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজিবির সঙ্গে ‌‘বন্দুকযুদ্ধে’ টেকনাফে ২ রোহিঙ্গা নিহত

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে হোয়াইক্যংয়ে বিজিবির সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুজন রোহিঙ্গা নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোররাতে হোয়াইক্যংয়ের উলুবনিয়া নাফ নদী পয়েন্টে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-কুতুপালং রোহিঙ্গা শিবিরের মৃত সৈয়দ হোসেনের ছেলে মো. সাকের (২২) ও টেকনাফের মুচনী রোহিঙ্গা শিবিরের মোহাম্মদ আলীর ছেলে নুরুল আলম (৩০)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফস্থ ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার জানান, নাফ নদী দিয়ে ইয়াবার একটি চালান প্রবেশের খবরে অভিযানে যায় বিজিবি। এসময় অবস্থান টের পেয়ে রোহিঙ্গারা গুলি ছুড়লে আত্মরক্ষার্থে বিজিবিও গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়।

এসময় ঘটনাস্থল থেকে ৫০ হাজার ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও জানান বিজিবির ওই কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক