বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হেলিকপ্টারে করে লিফলেট বিতরণ করেছে র‌্যাব

RANGPUR-inডেস্ক রির্পোট : মা কাঁদছে জ্বলছে দেশ ঘুরে দাঁড়াও বাংলাদেশ।’ রংপুরে হেলিকপ্টার থেকে এই শিরোনামে আগুনে দগ্ধদের ছবি সম্বলিত লিফলেট বিতরণ করেছে র‌্যাপিড একশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার সকালে রংপুরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়েছে। চলমান নাশকতা ও সন্ত্রাস প্রতিরোধে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে এসব লিফলেট বিতরণ করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।
র‌্যাব

লিফলেটে বলা হয়েছে- সারাদেশব্যাপী অবরোধ হরতালে বিপন্ন দেশ, বিবর্ণ মহকাল, বেওয়ারিশ বোমায় পুড়ছে বাস, পুড়ছে আমার মা, পুড়ছে আমার ভাই-বোন, আগুনে দগ্ধ আমার পরিবারের সাথে জ্বলছে জাতির বিবেক। আর পুড়তে দেব না, হতে দেব না কোন ক্ষতি, রুখে দাঁড়াবো, নিরাপদ একটি দেশ গড়বো, এটাই নতুন অবগতি।

অন্য একটি একটি লিফলেটে র‌্যাবের গুরুত্বপূর্ণ মোবাইল নম্বর দেয়া হয়েছে। এছাড়া নাশকতাকারী ও সন্ত্রাসীদের ধরিয়ে দেয়ার জন্য র‌্যাবের পক্ষ থেকে পুরস্কারের একটি তালিকাও দেয়া হয়েছে। তাতে ১০ হাজার টাকা থেকে এক লাখ টাকা পর্যন্ত পুরস্কারের তালিকা দেওয়া আছে।