,

জাতিসংঘ দল এডিস মশা নিয়ন্ত্রণে ঢাকায় আসছে

news-image

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গুর রোগের বাহক এডিস মশা নিয়ন্ত্রণে সরকারকে সহায়তা করতে জাতিসংঘের একটি বৈজ্ঞানিক দল আগামী বুধবার (২১ আগস্ট) ঢাকায় আসবে। আজ সোমবার ভিয়েনা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা (আইএইএ), খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা (ফাও) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) তিন জন বিশেষজ্ঞের সমন্বয়ে গঠিত দলটি এডিস মশার প্রজনন প্রাকৃতিক উপায়ে কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, সে বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করবে।

অস্ট্রিয়ায় বাংলাদেশের দূতাবাসের বিশেষ প্রচেষ্টার পরিপ্রেক্ষিতে জাতিসংঘের দলটি আসছে। এ কাজে স্বাস্থ্য মন্ত্রণালয়, পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় এবং বিজ্ঞান বিষয়ক মন্ত্রণালয় দূতাবাসকে সহায়তা করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘের তিন জন বিশেষজ্ঞ আগামী বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন।

ভিয়েনায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আবু জাফর বলেন, ‘এডিস মশা নিয়ন্ত্রণে সবচেয়ে ভালো বৈজ্ঞানিক জ্ঞান জানার চেষ্টা করছি আমরা। আমরা আইএইএ-কে ধন্যবাদ জানাই বাংলাদেশকে সহায়তা করার জন্য।’

এ জাতীয় আরও খবর

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান