,

গুলশানের প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

news-image

ঢামেক প্রতিবেদক : রাজধানীর গুলশানের নিকেতনে তাসকিয়া নুহাশ (২২) নামে এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছেন। ওই তরুণী বেসরকারি সাউথ ইস্ট ইউনিভার্সিটির ইকোনমিকস বিভাগে মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। আজ সোমবার দুপুরে নিজের শোবার ঘরে গলায় ফাঁস দেন তিনি।

পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৫টায় নুহাশকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, ‘মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।’

নুহাশের বড় ভাই ফারহান ইসলাম বলেন, ‘নিকেতনে আমাদের বাড়িতে তার শয়ন কক্ষে দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় নুহাশ। পরে বিষয়টি জানতে পেরে ছিটকিনি ভেঙে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাসায় আমি, মা ও নুহাস থাকতাম।’

তিনি আরও বলেন, ‘গত ৮ মাস আগে তাদের বিয়ে হয়। তার স্বামী সৈয়দ ফরমানুর রেজা গত জুন মাসে যুক্তরাষ্ট্রে চলে যান।’

স্বামী-স্ত্রীর মধ্যে ফোনে ঝগড়া হওয়ার কারণে নুহাস গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করছে তার পরিবারের সদস্যরা।

তাসকিয়া নুহাস সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার কৃষ্ণ দীয়া গ্রামের মৃত ফরিদুল ইসলামের মেয়ে। তার স্বামীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।

এ জাতীয় আরও খবর

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ