,

১৫ বিঘা জমিতে দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ মসজিদ নির্মাণ হচ্ছে টাঙ্গাইলে

news-image

টাঙ্গাইলের গোপালপুরে প্রত্যন্ত গ্রামাঞ্চলে তৈরি হচ্ছে ২০১ গম্বুজ বিশিষ্ট মসজিদ। নির্মাতারা বলছেন নির্মাণ কাজ শেষ হলে এটিই হবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে উঁচু মিনার বিশিষ্ট মসজিদ। প্রায় ১৫ বিঘা জমির ওপর এ মসজিদ নির্মাণ করছে স্থানীয় মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্ট। মসজিদটি কাবা শরীফের ইমামকে দিয়ে উদ্বোধন করানো হতে পারে বলে গণমাধ্যমকে জানিয়েছেন মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের সদস্য হুমায়ুন কবীর।

তিনি জানান, টাঙ্গাইলের গোপালপুর উপজেলা সদর থেকে সাত কিলোমিটার পশ্চিমে ঝাওয়াইল ইউনিয়নের দক্ষিণ পাথাইল গ্রামে ঝিনাই নদীর তীরে অবস্থিত সুদৃশ্য এ মসজিদের নির্মাণ কাজ শুরু হয়েছে ২০১৩ সালের ১৩ জানুয়ারি। মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রফিকুল ইসলামের মা রিজিয়া খাতুন। এখন পর্যন্ত মসজিদের ৮০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে, এবছরের মধ্যেই কাজ পুরোপুরি শেষ হবে।

হুমায়ুন কবীর বলেন, মসজিদটিতে থাকছে ২০১টি গম্বুজ। এর মধ্যে প্রধান গম্বুজটির উচ্চতা ৮১ ফুট। বড় গম্বুজটির চারপাশে ২০ গম্বুজ থাকছে। প্রতিটির উচ্চতা ১৭ ফুট। আর মসজিদটির দৈর্ঘ ১৪৪ ফুট ও প্রস্তও ১৪৪ ফুট। এতে একসঙ্গে ১৫ হাজার মানুষ নামাজ পড়তে পারবে।

দেয়ালের টাইলসে অঙ্কিত থাকবে ৩০ পারা পবিত্র কোরআন শরীফ। যে কেউ বসে বা দাঁড়িয়ে দেয়ালের কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবেন। আর মসজিদের প্রধান দরজা তৈরিতে ব্যবহার করা হবে ৫০ মণ পিতল। আজান প্রচারের জন্য দক্ষিণ পাশে নির্মাণ করা হবে উঁচু মিনার। উচ্চতার হিসেবে মিনারটি হবে ৫৭ তলা ভবনের সমান অর্থাৎ ৪৫১ ফুট। মিহরাবের দুই পাশে লাশ রাখার জন্য হিমাগার তৈরি করা হবে।

মসজিদের উত্তর ও দক্ষিণ পাশে নির্মাণ করা হচ্ছে পৃথক দুটি পাঁচতলা ভবন। সেখানে থাকবে দুস্থ নারীদের জন্য বিনামূল্যের হাসপাতাল, এতিমখানা, বৃদ্ধাশ্রম, দুস্থ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের জন্য পুনর্বাসনের ব্যবস্থা।

উত্তর পাশের ভবনটি দেশি-বিদেশি অতিথিদের থাকা-খাওয়ার ব্যবস্থার জন্য। পাশেই নির্মাণ করা হবে দূর-দূরান্ত থেকে আগত মুসল্লিদের জন্য ডাক বাংলো ও বিনামূল্যে খাবার বিতরণের ব্যবস্থা। চারপাশে থাকবে দেশি-বিদেশি ফুলের বাগান। পশ্চিম পাশে ঝিনাই নদীর তীর থেকে মসজিদ পর্যন্ত সিঁড়ি থাকবে। পারাপারের সুবিধার্থে নদীতে নির্মাণ করা হবে সেতু।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর