সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে সর্বাধুনিক ক্যান্সার হাসপাতাল নির্মাণ করবে জাপান

news-image

বাংলাদেশে একটি ক্যান্সার হাসপাতাল, একটি নার্সিং কলেজ এবং একটি ক্যান্সার রিসার্চ সেন্টার নির্মাণে জাপানের গ্রিন হসপিটাল ইনকর্পোরেশন, আইচি হসপিটাল লিমিটেড এবং এথিক্স অ্যাডভান্সড টেকনোলোজি লিমিটেডের (ইএটিএল) সঙ্গে চুক্তি সই করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, জাপানে অবস্থিত বাংলাদেশের অ্যামবাসাডর রাবাব ফাতিমা উপস্থিত ছিলেন।

ত্রিপক্ষীয় চুক্তিতে সই করেন- জাপান গ্রিন হসপিটাল ইনকর্পোরেশনের পক্ষে হিরোয়িকি কোবায়িশি, আইচি হসপিটাল লিমিটেডের ড. মোয়াজ্জেম হোসেন এবং ইএটিএলের ম্যানেজিং ডিরেক্টর এমএ মুবিন খান। এই চুক্তির আওতায় জাপান বাংলাদেশে একটি ক্যান্সার হাসপাতাল, একটি নার্সিং কলেজ এবং একটি মেডিকেল টেকনোলোজি প্রতিষ্ঠান রিসার্চ সেন্টার প্রতিষ্ঠার জন্য ২০০০ কোটি টাকা বিনিয়োগ করবে।

এই ক্যান্সার হাসপাতালে জাপানের সবচেয়ে উন্নতমানের অত্যাধুনিক প্রযুক্তি প্রোটন থেরাপি দিয়ে ক্যান্সার রোগের চিকিৎসা করা হবে, যা এখন পর্যন্ত দক্ষিণ এশিয়া বা ব্যাংকক-সিঙ্গাপুরের কোনো হাসপাতালে নেই।

জাপান গ্রিন হসপিটাল ইনকর্পোরেশন একই গ্রুপ শিপ আইচি মেডিকেল সার্ভিস লিমিটেডের মাধ্যমে ইতোমধ্যে বাংলদেশের হার্ট এবং কিডনি রোগের চিকিৎসায় এক হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে। যার আওতায় উত্তরায় একটি হাসপাতাল নির্মাণাধীন, যা আগামী বছরের জানুয়ারিতে উদ্বোধন করা হবে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক