,

সেনাবাহিনীতে চাকরি দেয়ার কথা বলে ৩৩ লাখ টাকা আত্মসাৎ

news-image

জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ে সেনাবাহিনীতে বেসামরিক পদে চাকরি দেয়ার কথা বলে সাত যুবকের কাছে ৩৩ লাখ টাকা হাতিয়ে নেয়া সেই সোহাগ রানাকে (২০) আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। তবে তার বাবা ফরিদুল ইসলাম এখনো পলাতক রয়েছেন। সোহাগ রানার বাড়ি পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের নাককাটি এলাকায়।

এ ঘটনায় রোববার সকালে সেনাবাহিনীতে চাকরি দেয়ার নামে প্রতারণা ও টাকা আত্মসাতের অভিযোগে হাড়িভাসা ইউনিয়নের সালটিয়া পাড়া এলাকার প্রতারিত সৌরভ হোসেনের বাবা আব্দুল গফফার অভিযুক্ত সোহাগ রানা (২০) ও তার বাবা ফরিদুল ইসলামের (৪২) বিরুদ্ধে সদর থানায় একটি মামলা করেন। দুপুরে সোহাগ রানাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ফরিদুল ইসলাম ও তার ছেলে সোহাগ রানা সৌরভ হোসেনসহ হাড়িভাসা ইউনিয়নের বিভিন্ন গ্রামের সাত যুবককে সেনাবাহিনীতে বেসামরিক পদে চাকরি দেয়ার নামে জনপ্রতি আড়াই থেকে পাঁচ লাখ টাকা করে মোট ৩৩ লাখ টাকা হাতিয়ে নেন। প্রতারণার বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে ফরিদুল ইসলাম ও সোহাগ রানা পলাতক ছিলেন। শনিবার রাতে হাড়িভাসা বাজারে সোহাগ রানাকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।

পঞ্চগড় সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) একরাম আলী বলেন, সেনাবাহিনীতে চাকরি দেয়ার নামে প্রতারণা ও টাকা আত্মসাতের অভিযোগে সোহাগ রানা ও তার বাবা ফরিদুলের নামে মামলা হয়েছে। প্রতারণার অভিযোগে গ্রেফতার সোহাগ রানাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।। সূত্রঃ জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান