,

প্রেমিকার বাবা-ভাইয়ের পি’টুনিতে প্রেমিকের মৃত্যু

news-image

জেলা প্রতিনিধিঃ লালমনিরহাটে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে প্রেমিকার বাবা ও ভাইয়ের বেধরক পি’টুনিতে আ’হত মাসুদ রানা সোহেল (৩০) মা’রা গেছেন। রোববার বিকেলে লালমনিরহাট পৌরসভার টিএনটি ভবন এলাকার নিজ বাড়ি থেকে তার ম’রদে’হ উ’দ্ধার করে সদর হাসপাতাল ম’র্গে পাঠায় পুলিশ। নিহত মাসুদ রানা সোহেল লালমনিরহাট পৌরসভার টিএনটি ভবন এলাকার আইয়ুব আলীর ছেলে।

পুলিশ জানায়, সোহেলের সঙ্গে প্রেমের সম্পর্ক জড়িয়ে পড়ে লালমনিরহাট শহরের নর্থ বেঙ্গল মোড় এলাকার আতিয়ার রহমানের ছোট মেয়ে আশা মনি (১৭)। ছেলের চেয়ে মেয়ের বয়স অনেক কম হওয়ায় মেয়ের বাবা ও ভাই বিষয়টি মেনে নেননি। এর মধ্যে গত বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে প্রেমিকার সঙ্গে দেখা করতে যান সোহেল। ওই সময় মেয়েটির পরিবারের লোকজন সোহেলকে আটক করে রাতভর বে’ধরক মা’রপিট করে।

পরে স্থানীয়রা তাকে উ’দ্ধার করে বাড়িতে পাঠায়। গত শনিবার (১৭ আগস্ট) রাতে হঠাৎ সোহেল বেশি অসুস্থ হলে তাকে লালমনিরহাট সদর হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে সোহেল মা’রা যান। এরপর তার ম’রদে’হ বাড়িতে নিয়ে যায় পরিবার। বিষয়টি জানাজানি হলে সোহেলের পরিবার লালমনিরহাট সদর থানায় মামলা করেন। পরে বিকেল ৩টায় নিজ বাড়ি থেকে সোহেলের ম’রদে’হ উ’দ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল ম’র্গে পাঠায় পুলিশ।

টিএনটি পাড়ার রফিকুল ইসলাম বলেন, মেয়ের বাবা ও ভাইয়ের মা’রধর ও অপমান সইতে না পেরে ম’দ পান করে এলাকায় মাতাল অবস্থায় সোহেলকে ঘুরতে দেখা গেছে।সোহেলের বাবা আইয়ুব আলী বলেন, আমার ছেলেকে ডেকে নিয়ে তারা মা’রধর করে হ’ত্যা করেছে। মা’রপিটের কারণে সোহেল অসুস্থ হয়ে মা’রা গেছে। লালমনিরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বলেন, ম’রদে’হটি উ’দ্ধার করে ম’র্গে পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ জাতীয় আরও খবর

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ