শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লালমাইয়ে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৭

news-image

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার লালমাই উপজেলায় বাস ও দুই অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও দুই যাত্রী।

রোববার (১৮ আগস্ট) দুপুর সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম জানান, হতাহতরা সবাই বাস, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী। নিহতদের মধ্যে দু’জন নারী ও তিনজন পুরুষ। হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

এদিকে, পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) আবদুল্লাহ আল মামুন জানান, বাস, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলে পাঁচজন এবং হাসপাতালে নেওয়ার পরে আরও দুই নিহত হয়েছেন।