,

অফিসে বসে কী আন্দোলন ঘটাচ্ছেন, প্রধানমন্ত্রীর প্রশ্ন

pic-17_185246ডেস্ক রির্পোট : খালেদা জিয়ার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন শেখ হাসিনা। তিনি বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া মনে হয় উন্মাদ হয়ে গেছেন। তা না হলে বাড়ি ছেড়ে অফিসে বসে কী আন্দোলন ঘটাচ্ছেন? এতে উনি কী পাবেন আমি জানি না। আল্লাহ তাদের সুমতি দিক- ছেলেমেয়েরা যাতে ভালোভাবে পরীক্ষা দিতে পারে, তারা যেন সেই পদক্ষেপ নেয়। আজ রবিবার সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছেন। গত এক মাসের অবরোধে গাড়িতে পেট্রলবোমায় দগ্ধ হয়ে অর্ধশত মানুষের মৃত্যুতে বিএনপি-জামায়াত জোটের কী অর্জন হয়েছে তা নিয়েও প্রশ্ন করেছেন তিনি।
বিএনপি নেত্রীকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতায় ছিল, হয়তো আবার ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে। কিন্তু তা জনগণের পোড়া লাশের ওপর পাড়া দিয়ে কেন? ক্ষমতায় যেতে হলে গণতান্ত্রিক উপায়েই যেতে হবে বলে মন্তব্য করেন তিনি। গত ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তিতে পুলিশি বাধায় কর্মসূচি পালনে ব্যর্থ হয়ে সারা দেশে লাগাতার অবরোধের ঘোষণা দেন খালেদা জিয়া। মাঝে মালয়েশিয়ায় ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যু হলেও কর্মসূচি থেকে সরে আসেননি বিএনপি নেত্রী। অবরোধের মধ্যেই ফাঁকে ফাঁকে হরতালের ঘোষণা আসছে বিএনপি-জামায়াত জোটের পক্ষ থেকে।
হরতাল-অবরোধে প্রতিদিনই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগ, পেট্রলবোমা নিক্ষেপ ও বোমাবাজির ঘটনা ঘটছে। অবরোধকারীদের পেট্রলবোমায় দগ্ধ হয়ে এরই মধ্যে ৫০ জনের মৃত্যু হয়েছে। মানুষ মারার এ আন্দোলনে বিএনপি জোটের অর্জন নিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী বলেন, এক মাসে তাদের অর্জন কী? মানুষ পুড়িয়ে তারা কী পেল?

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর