মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তুরাগে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল ২ জনের

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সড়কে তুরাগে বাসের ধাক্কায় অজ্ঞাত পরিচয় (৬০) এক বৃদ্ধা ও উত্তর বাড্ডায় শহিরুল (৪৫) নামে এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার সকাল ৭টায় ও শনিবার দিবাগত রাত ১১টায় দুর্ঘটনা দুটি ঘটে।

এ বিষয়ে এক পথচারী জানান, রোববার সকাল ৭টার দিকে উত্তর বাড্ডা ওভারব্রিজের নিচে একটি পরিবহন শহিরুলকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, তার সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে তার নাম-পরিচয় জানা গেছে। তিনি কাঁচামাল ব্যবসায়ী। বাবার নাম মৃত সাইদুল ইসলাম। থাকেন উত্তর বাড্ডায়। গ্রামের বাড়ি নেত্রকোনা কলমাকান্দা চারিকুমারপাড়া গ্রামে।

অপরদিকে পথচারী সোহাগ জানান, শনিবার দিবাগত রাত ১১টার দিকে তুরাগ কামাড়পাড়া ইস্ট ওয়েস্ট বিশ্বাবিদ্যালয়ের সামনে একতা পরিবহনের একটি বাস অজ্ঞাতপরিচয় ওই বৃদ্ধাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ঘোষণা করেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক