মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রী পালিয়েছে পরকীয়ার টানে, ক্ষোভে শ্যালিকাকে অপহরণ করে পাঁচমাস ধরে ধ’র্ষণ!

news-image

নিউজ ডেস্ক।। পরকীয়ার টানে বিয়ের ছয় বছর পর সন্তান ফেলে অন্য পুরুষের সঙ্গে পালিয়েছিলেন স্ত্রী। এই ক্ষোভে স্বামী ফেরদৌস শেখ অপহরণ করেন শ্যালিকাকে। পাঁচ মাস ধরে তাকে ধ’র্ষণ করেন বিভিন্ন স্থানে নিয়ে। অবশেষে পু’লিশের হাতে ধরা পড়েছেন তিনি। উদ্ধার করা হয়েছে অপহরণ ও ধ’র্ষণের শিকার মেয়েটিকেও (১৫)।

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় ঘটনাটি ঘটে। গতকাল শনিবার দুপুরে ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষার জন্য পিরোজপুর সদর হাসপাতালে পাঠিয়েছে পু’লিশ। গ’ত শুক্রবার রাতে ফেরদৌস শেখসহ আটজনকে আসামি করে নাজিরপুর থানায় অপহরণ ও ধ’র্ষণ মামলা দায়ের করেছেন মেয়েটির বাবা।  মামলা সূত্রে জানা গেছে, ছয় বছর আগে মেয়েটির বড় বোনকে বিয়ে করেন ফেরদৌস শেখ। তাদের ঘরে একটি কন্যাসন্তানের জন্ম হয়। পরে অন্য এক পুরুষের সঙ্গে পরকীয়ায় মজে পালিয়ে যান তিনি। তাকে বিয়েও করেন ভুক্তভোগীর বোন।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে গত ১২ মার্চ শ্যালিকাকে অপহরণ করেন ফেরদৌস। নাজিরপুরেই বিভিন্ন স্থানে তাকে রেখে নিয়মিত ধ’র্ষণ করতে থাকেন তিনি। এ সময় অন্যান্য আসামিরা তাকে সহায়তা করে। মেয়েটির বাবা থানায় অভিযোগ করলে অভিযানে নামে পু’লিশ। শুক্রবার রাতে পু’লিশ গোপন সংবাদের ভিত্তিতে ফেরদৌসকে আটক ও তার তথ্যমতে ভুক্তভোগীকে উদ্ধার করে।পরে মেয়েটির বাবা থানায় মামলা করেন।

নাজিরপুর থানা পু’লিশের পরিদর্শক (তদন্ত) মো. জাকারিয়া জানান, ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষার জন্য পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ফেরদৌস শেখকে আদালতের মাধ্যমে জেলহাজতে নেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক