বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ থেকে অবরোধের সঙ্গে যুক্ত হচ্ছে হরতাল

images (3)ডেস্ক রির্পোট : চলমান অবরোধ কর্মসূচির পাশাপাশি আজ থেকে দেশব্যাপী পুনরায় ৭২ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে ২০ দলীয় জোট। আজ ভোর ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত এ হরতাল পালন করবে বিএনপি নেতৃত্বাধীন জোট। ৬০ ঘণ্টার বিরতির পর শুক্রবার রাতে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদের স্বাক্ষরিত এক বিবৃতিতে পুনরায় এ ৭২ ঘণ্টার হরতালের ঘোষণা দেওয়া হয়। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বুধবার ভোর ছয়টায় ৭২ ঘণ্টা হরতাল শেষ হওয়ার আগেই বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত আরও ৩৬ ঘণ্টা হরতালের ঘোষণার চিন্তাভাবনা করছে বিরোধী এই জোট। যা আগামী মঙ্গলবারের মধ্যেই ঘোষণা করা হবে। এদিকে জেলা পর্যায়ের নেতারা জানান, আজ থেকে শুরু হওয়া হরতালসহ এ সপ্তাহের প্রতিটি কর্মসূচি এ যাবৎকালের সব কর্মসূচির তুলনায় আরও কঠিনভাবে পালনের নির্দেশনা দিয়েছেন বিএনপির ভাইস  চেয়ারম্যান তারেক রহমান। এরমধ্যে রাজধানী ঢাকাকে সড়ক, রেল ও নৌপথে সারা দেশ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলার পরামর্শও রয়েছে। পরবর্তী নির্দেশনায় নতুন কর্মসূচি দেওয়ারও ইঙ্গিত দেন তিনি। আগামী সপ্তাহ থেকে ‘অসহযোগ’ কর্মসূচিও আসতে পারে জানিয়ে দলের একজন সাংগঠনিক সম্পাদক জানান, এটা নির্ভর করবে পরিবেশ পরিস্থিতির ওপর। ‘দেশব্যাপী ক্রসফায়ারের মাধ্যমে নেতা-কর্মী হত্যা, গুলি করে নেতা-কর্মীদের পঙ্গু, সারা দেশে বিরোধীদলের নেতা-কর্মীসহ নিরীহ জনগণকে গণগ্রেফতার, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনঃরুদ্ধার, বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ ও কুক্ষিগতকরণ, সাংবাদিক নির্যাতন ও সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণ, জনগণের মৌলিক ও মানবাধিকার প্রতিষ্ঠা এবং অন্যায়ভাবে মিথ্যা মামলায় গ্রেফতারকৃত বিএনপিসহ ২০ দলীয় জোটের সিনিয়র নেতারা ও সব রাজবন্দীর মুক্তি’র দাবিকে হরতাল আহ্বানের কারণ হিসেবে উল্লেখ করা হয়।  একই সঙ্গে ২০ দলীয় জোটের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষকে শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালনের জন্য জোটনেত্রী খালেদা জিয়ার পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা