সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপিতে যোগদান দিলেন গাজীপুর পৌরসভার সাবেক মেয়র

news-image

গাজীপুর প্রতিনিধি : বিএনপিতে যোগ দিলেন গাজীপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মো. আবদুল করিম। এ উপলক্ষে শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় আবদুল করিম ও তার অনুসারীরা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে মির্জা ফখরুল ছাড়াও গাজীপুর মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব আলম শুক্কুর, সাংগঠনিক সম্পাদক সিরাজুল হক মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন।

মির্জা ফখরুল বলেন, দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী যখন কারাগারে, হাজার হাজার নেতাকর্মীর নামে মামলা, সেই সময়ে আব্দুল করিমের যোগদান নিঃসন্দেহে আমাদের অনুপ্রাণিত করবে। তাকে আমরা দলে বরণ করে নিচ্ছি।

অনুষ্ঠানে গাজীপুর মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী ও সদ্য বিএনপিতে যোগ দেওয়া নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে