,

‘চলন্তিকা বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্ত তিন হাজার পরিবার’

news-image

নিজস্ব প্রতিবেদক : মিরপুরের চলন্তিকা বস্তিতে শুক্রবার (১৬ আগস্ট) রাতে লাগা আগুনে বস্তিতে থাকা তিন হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. রেজাউল করিম। তিনি বলেন,‘এখানে আনুমানিক ৫০০ থেকে ৬০০ ঘর ছিল। আমরা কিছু ঘর এবং পরিবারগুলো সেভ করতে সক্ষম হয়েছি। তবে আগুনে বস্তির তিন হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।’

শনিবার (১৭ আগস্ট) সকালে চলন্তিকা মোড়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

রেজাউল করিম আরও বলেন, ‘আগুনে বেশির ভাগ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে আমাদের অনুসন্ধান চলছে। প্রথম থেকে আমাদের কাজ করতে অনেক বেগ পেতে হয়েছে। কারণ, টিনের চালাঘর সব ধসে পড়েছে। এগুলো সরিয়ে কাজ করতে হয়েছে।’

তিনি বলেন, ‘আগুন নেভাতে আমাদের ২৪টি ইউনিট কাজ করেছে। কেউ নিহত হননি, তবে চারজন জন আহত হয়েছেন।’

তদন্ত কমিটি গঠন করা হয়েছে কিনা, জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের তদন্ত কমিটি প্রক্রিয়াধীন আছে। আজকের মধ্যেই সেটি হয়ে যাবে। একজন উচ্চপদস্থ কর্মকর্তার নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হবে।’

তিনি আরও বলেন, ‘এখানে অনেক দাহ্য বস্তু ছিল। গ্যাসের সংযোগগুলো ভার্নাবল অবস্থায় ছিল। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। বস্তির আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারণ হচ্ছে— সহজ দাহ্য বস্তু দিয়ে বস্তির ঘরগুলো তৈরি করা হয়। আর ঘরগুলো পাশাপাশি একত্রে লাগানো থাকে। কোনও সেপারেশন থাকে না। এজন্যই বস্তির আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।’

এসময় ফায়ার সার্ভিসের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। বাংলা ট্রিবিউন

এ জাতীয় আরও খবর

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ