,

‘বন্যায় লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ট্রেনের গতি কম’

news-image

নিউজ ডেস্ক : পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচলে কিছুটা বিলম্ব হচ্ছে বলে জানিয়েছেন কমলাপুর রেলস্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ আমিনুল হক। তিনি বলেছেন, পূর্বাঞ্চলের ট্রেনগুলো সময়মতো ছেড়ে যাচ্ছে। কিন্তু পশ্চিমাঞ্চলের রেল লাইন বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে লালমনিরহাট ও শান্তাহার লাইনে গতি অনেক কমেছে। ফলে পশ্চিমাঞ্চলে ট্রেন চলাচলে নির্ধারিত সময়ের চেয়ে বিলম্ব হচ্ছে।

শনিবার (১৭ আগস্ট) বেলা ১১টায় কমলাপুর রেলস্টেশনে নিজ কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি।

আমিনুল হক বলেন, যাত্রীরা যাতে নিরাপদে ঢাকায় ফিরতে পারেন, আমরা সেই চেষ্টা করছি। আন্তঃনগর ও মেইলে ৫৫টি ট্রেনে বসে প্রতিদিন ঢাকায় আসতে পারবেন প্রায় ৬০ হাজার যাত্রী। একইভাবে ঢাকা থেকেও ৬০ হাজার যাত্রী যেতে পারবেন। দিনে এক লাখ ২০ হাজার যাত্রী পরিবহন করছে রেল।

তবে যারা দাঁড়িয়ে আসবেন বা যাবেন, তারা এতে অন্তর্ভুক্ত নন বলে জানান কমলাপুর রেলস্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ আমিনুল।

এবারের ঈদুল আজহায় চরম শিডিউল বিপর্যয়ে পড়ে রেল। এতে ঈদ উদযাপনে বাড়ি যেতে লোকজনকে বেশ ভোগান্তিতে পড়তে হয়। ঈদ উদযাপন শেষে জীবিকার টানে রাজধানী ফেরা লোকজনকেও ট্রেনের শিডিউল বিলম্বে পড়তে হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান