,

ফিরতি হজের ফ্লাইট আজ শুরু

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশি হজযাত্রীদের ফিরতি হজ ফ্লাইট আজ শনিবার (১৭ আগস্ট) থেকে শুরু। হজযাত্রীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটটি রাতে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

শনিবার রাত ৮টা ৪০ মিনিটে প্রথম ফ্লাইটটি ঢাকায় অবতরণ করবে বলে জানা গেছে। তবে এসব ফ্লাইটের কার্যক্রম চলবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

তথ্যমতে, সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় এ বছর হজ করেছেন মোট ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন। হজ ব্যবস্থাপনা সদস্যসহ সর্বমোট হজযাত্রী ছিলেন ১ লাখ ২৭ হাজার ১৫২ জন। এ বছর পবিত্র হজ অনুষ্ঠিত হয় ১০ আগস্ট।

প্রসঙ্গত, গত ৪ জুলাই থেকে চলতি বছরের হজ ফ্লাইট শুরু হয়ে ৫ আগস্ট শেষ হয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত ৫৯৮টি হজ এজেন্সির মাধ্যমে বাংলাদেশ বিমান ও সৌদিয়া এয়ারলাইন্স এর ফ্লাইটে ব্যবস্থাপনা সদস্যসহ এসব হজযাত্রী সৌদি আরবে পৌঁছান। হজ শেষে এবার তারা দেশে ফেরার অপেক্ষায়।

এদিকে ধর্ম মন্ত্রণালয় নিশ্চিত করেছে, এ বছর হজ করতে গিয়ে ১৪ আগস্ট পর্যন্ত মারা গেছেন ৭২ জন হজযাত্রী। এদের মধ্যে মক্কায় মারা গেছেন ৬৫ জন, মদিনায় ৬ জন এবং জেদ্দায় একজন। মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে পুরুষ ছিলেন ৬৩ জন এবং নারী ছিলেন ৯ জন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর