সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেয়ে সেজে প্রেম, অ’পহরণ: ছাত্রলীগ নেতা আটক

news-image

নিউজ ডেস্ক।। ঝিনাইদহে মুক্তিপণের দাবিতে একজনকে অপহরণের অভিযোগে ছাত্রলীগ নেতাসহ দুইজনকে আটক করেছে র‌্যাব। শুক্রবার ভোরে অপহৃতকে উদ্ধারের সময় তাদের আটক করা হয়। আটক দুইজন হলেন- ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি খালেদুর রহমান ও তার সহযোগী শামীম আহম্মেদ। র‌্যাব ৬-এর ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডিং অফিসার অতিরিক্ত পু’লিশ সুপার মাসুদ আলম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৩ বছর আগে কুমিল্লার একটি গার্মেন্টেসে চাকরি করার সময় খাগড়াছড়ির রামগড় উপজেলার থলিবাড়ী গ্রামের আবুল কালামের ছেলে আশরাফুলের সাথে পরিচয় হয় ঝিনাইদহ সদর উপজেলার ভগবাননগর গ্রামের আলীম হোসেনের।

গত ৪ মাস আগে আলীম ফেসবুকে একটি ভুয়া আইডি খুলে মেয়ে সেজে তার সাথে প্রেমের অভিনয় করে। পরবর্তীতে গত ১৪ আগস্ট তারিখে দেখা করার জন্য আশরাফুলকে ঝিনাইদহে আসতে বলে। সে ঝিনাইদহের কেন্দ্রীয় বাস টার্মিনালে আসলে তাকে অপহরণ করে চক্রটি। পরে মোবাইলের মাধ্যমে পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরিবারের লোকজন তাদের বিকাশের মাধ্যমে ৬৮ হাজার টাকা পাঠায়।

বিষয়টি তার পরিবারের লোকজন ঝিনাইদহ র‌্যাবকে জানালে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে। পরে শুক্রবার ভোরে শহরের ব্যাপাড়ীপাড়ার একটি ছাত্রাবাস থেকে অপহৃত আশরাফুলকে উদ্ধার করা হয়।

এসময় অন্যান্যরা পালিয়ে গেলেও আটক করা হয় অপহরণকারী চক্রের অন্যতম সদস্য জেলা ছাত্রলীগের সহ-সভাপতি খালেদুর রহমান খালিদ ও তার সহযোগী সদর উপজেলার ভগবাননগর গ্রামের আবুল কাশেমের ছেলে শামীম আহম্মেদকে। শুক্রবার দুপুরে অপহৃতকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।

এদিকে, এ ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে খালেদুর রহমানকে জেলা ছাত্রলীগের সহ-সভাপতির পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদবিষয়টি নিশ্চিত করেছেন। উৎস: বাংলা রিপোর্ট।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক