সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গোসলের দৃশ্য দেখে ফেলায় গৃহবধূর আ’ত্মহত্যা

news-image

নিউজ ডেস্ক।। চাঁদপুরের শাহ্‌রাস্তিতে প্রবাসী স্ত্রীর গোসলের দৃশ্য এক বখাটে দেখে ফেলায় অভিমানে আ’ত্মহনন করেছে এক তরুণী গৃহবধূ। ওই বিষয়ে বাদী হয়ে নিহতের শাশুড়ি শাহ্‌রাস্তি থানায় একটি অভিযোগনামা দায়ের করেন। গত রোববার বিকাল সাড়ে ৪টায় উপজেলার টামটা উত্তর ইউপি’র উয়ারুক গ্রামের ঈদগাঁও (পাটোয়ারী) বাড়িতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত গৃহবধূর পরিবার ও অভিযোগ সূত্র জানায়, গত তিনবছর আগে ওই বাড়ির মৃত ইউসুফ পাটোয়ারীর পুত্র তৌকির আহমেদ রনি (৩০) একই ইউপি’র রাঢ়া গ্রামের মশিউর রহমানের মেয়ে জান্নাতুল নাঈম সুখীকে (২২) বিয়ে করেন। বিয়ের আগে রনি ও সুখী নিজেদের মধ্যে জানাশোনা শেষে পারিবারিক সম্মতিতে বিয়ের কাজ সুসম্পন্ন করেন এবং বিয়ের পরও তিনি চাঁদপুর সরকারি কলেজে লেখাপড়া চালিয়ে আসছিলেন। ওই থেকে পরিবারটি সুখে-শান্তিতে দিনাতিপাত করছিল। বিয়ের ১ মাসের মাথায় স্বামী রনি জীবিকার প্রয়োজনে সৌদি আরবে পাড়ি জমান। এদিকে একই বাড়ির হারুন পাটোয়ারীর পুত্র মো. হাসান (২২) এর কু-দৃষ্টি পড়ে সুখীর দিকে।

ওই থেকে হাসান তার চারপাশে সবসময় লেগে থাকতো। ঈদের আগের দিন তার শাশুড়ি পারুল বেগম (৪৫) ও জা আকলিমা বেগমসহ হাজীগঞ্জ বাজারে কেনাকাটা করতে যান। পরে সুখী শাশুড়িকে বিদায় দিয়ে ঘরের পাশে গোসলখানায় গোসল করতে যান। ওই সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা হাসান তার শরীরের স্পর্শকাতর অঙ্গ উঁকি মেরে দেখতে থাকে। বিষয়টি সুখী টের পেয়ে নিজেকে গুটিয়ে নিয়ে ঘরে গিয়ে কান্নাকাটি শুরু করে। এর কিছু সময় যেতে না যেতেই হাসান স্থানীয় বখাটেদের মাঝে বিষয়টি ছড়িয়ে দেয়। ওই সংবাদ সুখীর কানে আসতে সে প্রবাসী স্বামী রনিকে দুষ্ট হাসানের উঁকি মেরে গোসলের দৃশ্য দেখে ফেলার কথা সরল বিশ্বাসে অবহিত করেন। ওই কথা মুঠোফোনে জেনে স্বামী রনি চটে গিয়ে স্ত্রীর সাথে বিবাদে জড়িয়ে পড়েন। পরে রনি বিষয়টি তার শাশুড়িকে অবহিত করেন। এদিকে বিষয়টি জেনে পারুল বেগম দ্রুত বাড়িতে ছুটে আসেন।

এসে দেখতে পান তার ঘরের আড়ার সাথে সুখী ফাঁস দিয়ে ঝুলে আছে। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। এ সংবাদ পেয়ে শাহরাস্তি থানার এসআই মোজাম্মেল জান্নাতের মরদেহ উদ্ধার করে, চাঁদপুর মর্গে ময়নাতদন্ত শেষে ঈদের দিন বাদ আসর সুখীর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জান্নাতের শাশুড়ি পারুল বেগম জানান, বখাটে হাসান আমার ছেলের স্ত্রীকে বিভিন্ন সময় খারাপ কথা বলতো এবং কুপ্রস্তাব দিতো। শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্‌ আলম জানান, এ বিষয়ে আত্মহননকারীর শাশুড়ি পারুল বেগম অভিযুক্ত হাসানকে বাদী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। যার মামলা নং (১৩) ধারা (৩০৬)। এদিকে অভিযুক্তকে ধরার জন্য অভিযান চলছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক