সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বান্ধবীকে নিয়ে বের হলো ঘুরতে, ফিরল লাশ হয়ে

news-image

নিউজ ডেস্ক।। নাটোরের বড়াইগ্রামে বান্ধবীকে নিয়ে ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আরিফ হোসেন (১৭) নামে এক কলেজছাত্র মারা গেছে। এ সময় আহত হয়েছে মোটরসাইকেলে থাকা স্কুলছাত্রী উপমা আক্তার (১৫)। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, বুধবার রাতে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আগ্রান সুতির পাড় এলাকায় পেছন থেকে আরিফের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পেছনে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই আরিফ মারা যায়। এ সময় অচেতন ও আহত অবস্থায় স্থানীয়রা উপমাকে উদ্ধার করে বনপাড়া আমেনা হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে ওই রাতেই উপমাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আরিফ উপজেলার আহমেদপুর কৃষি ও কারিগরি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র ও নওপাড়া গ্রামের আব্দুল মালেকের একমাত্র সন্তান।

উপমা বনপাড়া পাটোয়ারী এডুকেয়ার ইনস্টিটিউটের নবম শ্রেণির ছাত্রী ও বনপাড়া পৌর শহরের দিয়ারপাড়া এলাকার কামরুল ইসলাম আলফুর মেয়ে। তারা উভয়ে একসঙ্গে বড়াইগ্রাম থেকে বাড়ি ফিরছিলেন। বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক মাহফুজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক