সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাক-সিএনজি সংঘর্ষে কটিয়াদীতে তিনজন নিহত

news-image

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে ট্রাকের সাথে সিএনজি অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কটিয়াদী উপজেলার আচমিতা নামক স্থানে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ থেকে যাত্রী নিয়ে সিএনজি অটোরিকশাটি ভৈরব যাচ্ছিল। কটিয়াদী উপজেলার আচমিতা নামক স্থানে গেলে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। স্থানীয় লোকজন অটোরিকশার যাত্রীদেরকে উদ্ধার করে গুরুতর আহত তিনজনকে বাজিতপুর উপজেলার জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। অপর আহত চারজনকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু শামা মো. ইকবাল হায়াত জানান, জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে আহত তিনজনের মৃত্যুর খবর পেয়েছেন তিনি। হাসপাতাল সূত্রও তিনজনের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে। কটিয়াদী মডেল থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম নিহত দুজনের নাম জানিয়েছেন, তারা হলেন, ওমর ও তোফাজ্জল। দুর্ঘটনার পর কটিয়াদী হাইওয়ে থানার পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক