সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা ফেরার পথে দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

news-image

নিউজ ডেস্ক : বাড়ি গিয়েছিলেন ঈদুল আজহা পালন করতে। কিন্তু ঢাকা ফেরার পথে একটি দুর্ঘটনা প্রাণ কেড়ে নিল ফরিদ উদ্দিন আহমেদ (৬৫) নামে দেবিদ্বার উপজেলা বিএনপির সভাপতির। এ ঘটনায় তার নাতনী মাসকুরা (২) আক্তারও নিহত হয়েছে।

গতকাল মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের ভবেরচর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। উপজেলা বিএনপির সভাপতির পদ ছাড়াও ফরিদ উদ্দিন আহমেদ একজন বিশিষ্ট আয়কর আইনজীবী ছিলেন। তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ অংশ নিয়েছিলেন।

উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, ঈদ উদযাপন শেষে অ্যাডভোকেট ফরিদ তার পরিবারের পাঁচ সদস্য নিয়ে একটি মাইক্রোবাসযোগে ঢাকায় ফিরছিলেন। সেটি ভবের চর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি বাসের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ফরিদের নাতনি মাসরুকা হয়।

গাড়িতে থাকা ফরিদ ও তার স্ত্রী লুৎফুর নাহার (৫৫), ছেলে মামুনুর রশিদ (৩৮), ছেলের বউ ফাহমিদা সুলতানা (৩০) ও ড্রাইভার গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকায় নেওয়ার পর রাত সোয়া ৮টার দিকে স্কয়ার হাসপাতালে ফরিদ উদ্দিনের মৃত্যু হয়। আশংকাজনক অবস্থায় তার স্ত্রী, ছেলে ও ছেলের বৌকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে।

মুক্তিযোদ্ধা ও বিএনপির এই নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী।

আজ বুধবার দুপুরে নিহত মুক্তিযোদ্ধা ফরিদের গ্রামের বাড়িতে তৃতীয় জানাজা শেষে দাফন করা হয়।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক