সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যেভাবে বুজবেন অ্যাপেনডিসাইটিসের ব্যথা

news-image

অনলাইন ডেস্ক : অ্যাপেন্ডিক্স আমাদের শরীরের একটি অপ্রয়োজনীয় অঙ্গ। একথা আমরা সকলেই জানি যে, অ্যাপেনডিক্স এমন একটি অঙ্গ যা শরীর থেকে কেটে বাদ দিয়ে দিলেও মানুষ দিব্যি সুস্থভাবে বেঁচে থাকতে পারে। কিন্তু অ্যাপেনডিক্সে কোনও সংক্রমণ হলে বা কোনো ক্ষত তৈরি হলে তার জন্য মানুষের মৃত্যুর আশঙ্কাও তৈরি হয়।

বৃহদান্ত্র এবং ক্ষুদ্রান্ত্রের সংযোগস্থলে ছোট্ট একটি থলির মতো এই অঙ্গটিতে কোনো ভাবে খাদ্য কণা বা ময়লা ঢুকে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। সময় মতো সংক্রমণ ঠেকাতে ব্যবস্থা না নিতে পারলে তা প্রাণ সংশয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে।

অ্যাপেন্ডিক্সের সংক্রমণে যে পেটে ব্যথা হয়, এ কথা আমরা অনেকেই জানি। তবে অ্যাপেনডিসাইটিসে ঠিক কোন ধরনের ব্যথা হয় বা এর কী কী উপসর্গ দেখা দেয় তা কি জানেন? কী করে বুঝবেন অ্যাপেনডিসাইটিসের সংক্রমণের কারণেই পেটে ব্যথা হচ্ছে? আসুন জেনে নেওয়া যাক-
উপসর্গ ও লক্ষণসমূহ:

১) পেটে মূলত নাভির কাছ থেকে শুরু করে পেটের ডান দিকের নিচে পর্যন্ত এই ব্যথা ছড়িয়ে পড়ে।

২) পেটে ব্যথার সঙ্গে সঙ্গেই সারাক্ষণ বমি বমি ভাব থাকে। কিছু খেলেই ব্যথার চোটে বমি হয়ে বেরিয়ে যাওয়া।

৩) পেটের ডান দিকের নিচে মারাত্মক ব্যথা অনুভূত হলে আর পেট ফুলে উঠলে তা অ্যাপেন্ডিক্স ফেটে যাওয়ার কারণেও হতে পারে।

৪) খিদে বোধ অস্বাভাবিক ভাবে কমে যাওয়া। পেটের ব্যথার চোটে জ্বর আসা। তবে এ ক্ষেত্রে শরীরের তাপমাত্রা খুব বেশি হয় না।

৫) কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়ার সমস্যা হঠাৎ করে বেড়ে যাওয়া।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক