শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর লালবাগের পলিথিন কারখানার আগুন নিয়ন্ত্রণে

news-image

নিউজ ডেস্ক : নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর লালবাগের পোস্তা এলাকার পলিথিন কারখানায় লাগা ভয়াবহ আগুন। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট প্রায় দুই ঘণ্টা নিরলস চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বুধবার রাত পৌনে ১১টায় আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা এরশাদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট সেখানে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টা কাজ করে আগুন অনেকটা কমিয়ে আনতে সক্ষম হয়। তবে এ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।