গাইবান্ধায় বাসে অগি্নবোমা নিহত ৪: দগ্ধ ৪০ জন
ডেস্ক রির্পোট : গাইবান্ধায় যাত্রীবাহী বাসে অগি্নবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে এক শিশুসহ ৪ জন যাত্রী নিহত হয়েছেন। দগ্ধ হয়েছেন কমপক্ষে ৪০ যাত্রী।
শুক্রবার রাত পৌনে ১১টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাইবান্ধা থেকে নাফু এন্টারপ্রাইজের একটি বাস অর্ধশত যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। পথে তুলসীঘাট এলাকায় বাসে অগি্নবোমা ছোড়ে দুর্বৃত্তরা। এতে বাসের অধিকাংশ যাত্রীই দগ্ধ হয়েছেন বলে জানান তারা। গাইবান্ধা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে নেয়া হয়েছে।
এদিকে শুক্রবার রাত পৌনে ৮টার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলসেতুতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে আনসার বাহিনীর সহায়তায় স্থানীয়রা আগুন নেভায়। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছে ঢাকা থেকে দিনাজপুরগামী আন্তঃনগর ট্রেনটি।
স্থানীয়রা জানায়, দুর্বৃত্তরা নাশকতার উদ্দেশ্যে টায়ার জ্বালিয়ে রেললাইনের কয়েকটি কাঠের সিস্নপারে আগুন দেয়। পরে স্থানীয়দের সহায়তায় আনসার বাহিনীর সদস্যরা আগুন নেভায়। এ সময় আনসারদের সঙ্গে দুর্বৃত্তদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে বিজিবির সদস্যরা সেখানে অবস্থান নেয়।
উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪/৫ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে পুলিশ। পরে বিজিবির সদস্য সেখানে অবস্থান নেয়।
খবর পেয়ে উল্লাপাড়ার উপজেলা নির্বাহী অফিসার শামিম আহম্মেদ ও উল্লাপাড়া থানার ওসি তাজুল হুদা ঘটনাস্থলে যান।
উল্লাপাড়ার স্টেশনমাস্টার খান মুনিরুজ্জামান জানান, এ ঘটনার সময় ঢাকা থেকে দিনাজপুরগামী একতা এক্সপ্রেস ট্রেনটি
ঘটনাস্থল থেকে প্রায় আড়াই কিলোমিটার পূর্বদিকে উল্লাপাড়া স্টেশনে আটকে থাকে। পরে রাত পৌনে নয়টার দিকে ট্রেনটি ছেড়ে যায়।
তিনি জানান, গত ১৭ জানুয়ারি রাতে একই স্থানে রেললাইনের ব্রিজের নিকট সিস্নপারে আগুন দেয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। সেখানে কয়েকটি কাঠের সিস্নপার থাকায় তারা বারবার আগুন দেয়ার চেষ্টা করছে।
বিজিবি ১৪ উপ-অধিনায়ক ইকবাল হোসেন জানান, ঘটনাস্থলে সুবেদার সবুরের নেতৃত্বে একদল বিজিবি সদস্য সেখানে অবস্থান করছে।
তিনি জানান, পুরো লাইনের সিস্নপারগুলো সিমেন্টের হলেও ব্রিজের পশ্চিম দিকে কয়েকটি কাঠের সিস্নপার রয়েছে।
ফেনীতে অগি্নবোমা
ফেনী প্রতিনিধি জানান, ফেনী সদরে অগি্নবোমার আগুনে এক কাভার্ডভ্যান চালকের সহকারী বাচ্চু হাওলাদার (২৮) দগ্ধ হয়েছেন। শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ফেনী সদর হাসপাতালে চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে চিকিৎসক জানিয়েছেন।
আহত বাচ্চু জানান, ঢাকা থেকে শিপমেন্টের মালামালসহ একটি কাভার্ডভ্যান সকালে চট্টগ্রাম যাওয়ার পথে মহাসড়কের রামপুর এলাকায় পেঁৗছলে দুর্বৃত্তরা অগি্নবোমা মারে। এতে তিনি দগ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যায়। বাচ্চু ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার পটিয়াখালী গ্রামের ছহমদ হাওলাদারের ছেলে।
ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অসীম কুমার সাহা জানান, আগুনে বাচ্চুর মুখ ও দুই হাত ঝলসে গেছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুজ্জামান জানান, কাভার্ডভ্যানে অগি্নবোমা হামলার ঘটনায় পুলিশ তাৎক্ষণিকভাবে কাউকে আটক করতে পারেনি।
ঢাকার পরিস্থিতি
এদিকে রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় যাত্রীবেশে অনাবিল পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। শুক্রবার রাত ৯টায় এ ঘটনা ঘটে। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল জলিল জানান, অনাবিল পরিবহনের (ঢাকা মেট্রো-গ ১১-১৪৭০) একটি বাসে যাত্রীবেশে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিভিয়ে ফেলা হয়। আগুনে বাসের কয়েকটি সিট ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, বাসে পেট্রল ঢেলে আগুন দেয়া হয়। তবে যাত্রীরা তাড়াতাড়ি নেমে যাওয়ায় কেউ হতাহত হননি।
অন্যদিকে, ধানম-ি ১৫ নাম্বারে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ইবনে সিনা হাসপাতাল এলাকায় পুলিশ ও বিজিবির সামনে চারটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
ধানম-ি থানার এএসআই বাদশা আলম জানান, ঘটনাস্থল থেকে ধানম-ি যুবলীগের সভাপতিসহ কিছু নেতাকর্মী আব্দুল্লাহ নামে স্টামফোর্ড ইউনিভার্সিটির ককটেল বিস্ফোরণের ঘটনায় এক ছাত্রকে আটক করে থানা পুলিশে কাছে সোপর্দ করে।
অপরদিকে, মালিবাগ সুপার মার্কেটের সামনে চারটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। শুক্রবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুব তরফদার জানান, ককটেল বিস্ফোরণের পরপরই ওই এলাকার জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ আটক বা হতাহত হয়নি বলে জানান। এদিকে, গুলশান এলাকার ল্যাবএইড হাসপাতালের সামনে কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
গুলশান থানার উপ-পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর জানান, শুক্রবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে গুলশান ল্যাবএইড হাসপাতালের সামনে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তিনি বলেন, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।











