সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের শুভেচ্ছা বিনিময় করতে আসার সময় ঢাবি ভিপি নুরের ওপর হামলা

news-image

নিউজ ডেস্ক।। পটুয়াখালীর দশমিনা উপজেলায় ঈদের শুভেচ্ছা বিনিময় করতে আসার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় নুর ও তার সঙ্গী ইব্রাহীম প্যাদা আহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার দুপুর পৌনে ২টার দিকে পুয়াখালীর গলাচিপার সীমান্ত এলাকা রনগোপালদী ব্রিজের ওপর এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে গলাচিপার উলানিয়া থেকে নুরু তার সমর্থকদের নিয়ে দশমিনা আসার পথে রনগোপালদী ব্রিজের ওপর তাকে বাধা দেয় কয়েকজন যুবক। এ সময় নুরের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয় তারা। এক পর্যায়ে নুর ও তার সমর্থকদের সঙ্গে ওই যুবকদের সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে দশমিনা ও গলাচিপা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে নুরুল হক নুরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে তার বাবা ইব্রাহিম হাওলাদার মুঠোফোনে সমকালকে বলেন, নুর তার বন্ধু ও সমর্থকদের নিয়ে বোনের স্বামী মিজানুর রহমানের সঙ্গে দেখা করার জন্য দশমিনা যাচ্ছিল। এ সময় দশমিনার রনগোপালদী ব্রিজের ওপর নুরের ওপর হামলা চালানো হয়। এতে নুর ও তার সঙ্গী ইব্রাহিম প্যাদা (৩০) আহত হয়েছে। বর্তমানে নুর উলানিয়ার একটি বাসায় পুলিশি পাহারায় অবরুদ্ধ অবস্থায় আছে।

অন্যদিকে ফেসবুক লাইভে এসে নুরের ওপর হামলার অভিযোগ জানিয়েছেন কোটা আন্দোলনের নেতা রাশেদ খান। তিনি জানান, কয়েকজনকে সঙ্গে নিয়ে ঈদের দাওয়াতে যাওয়ার সময় রড নিয়ে নুরের ওপর হামলা চালানো হয়েছে। বর্তমানে নুরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। এ সময় স্থানীয় সাংবাদিক ও পুলিশ প্রশাসনের সহযোগীতা কামনা করেন তিনি। তবে এবিষয়ে দশমিনা থানার ওসি এসএম জালাল উদ্দিন সমকালকে জানান, এ ধরনের কোন ঘটনাই ঘটেনি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক