,

খালেদা জিয়ার মুক্তির পথ দেখালেন হানিফ

news-image

কারাবন্দী খালেদা জিয়ার মুক্তি প্রসঙ্গে বিএনপি নেতাদের উদ্দেশ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, সোজা পথে আন্দোলন করে যদি কাজ না হয় তবে বাঁকা পথ খোঁজার চেষ্টা করেন না। কারণ বাঁকা পথের ষড়যন্ত্র কীভাবে দমন করতে হয় তা আমরা জানি। হানিফ বলেন, আইনি লড়াই আর রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়া ছাড়া বেগম জিয়ার মুক্তির কোন পথ নেই। মঙ্গলবার বেলা ১১টায় কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসনের উদ্যোগে নব নির্মিত বঙ্গবন্ধুর ভাস্কর্য উদ্বোধনকালে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

উল্লেখ্য, আত্মত্যাগ ছাড়া বেগম খালেদা জিয়ার মুক্তি হবে না, বিএনপি নেতৃবৃন্দের এমন মন্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, যে দলের শীর্ষ নেত্রী লোভ সামলাতে পারেনি, এতিমের টাকা আত্মসাৎ করেছে, সেই দলের নেতারা কীভাবে আত্মত্যাগ করবে। সেই মানসিকতা নেই তাদের।

জেলা প্রশাসক আসলাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই ভাস্কর্য উদ্বোধন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- কুষ্টিয়ার দৌলতপুর আসনের সংসদ সদস্য আ ক ম সারোয়ার জাহান বাদশা, কুষ্টিয়ার কুমারখালী-খোকসা আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত। জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট চত্বরে বঙ্গবন্ধুর ভাস্কর্যটি নির্মিত হয়। উৎসস: আমাদের সময়.কম।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর