সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দাম না পেয়ে ৯০০ চামড়া পুঁতে ফেলা হলো

news-image

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : চাহিদা অনুযায়ী দাম না পাওয়ায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ৯০০ কোরবানির পশুর চামড়া পুঁতে ফেলা হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৩টায় উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর হোসাইনিয়া হাফিজিয়া আরাবিয়া দারুল হাদিস মাদ্রাসা প্রাঙ্গণে এসব চামড়া পুঁতে দেওয়া হয়।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, কোরবানির পশুর চামড়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে মাদ্রাসার পক্ষ থেকে সংগ্রহ করা হয়েছে। অনেকে ব্যক্তিই মাদ্রাসার উন্নয়ন তহবিলে চামড়াগুলো দান করেন। কিন্তু সারাদিন অপেক্ষা করেও চাহিদা অনুযায়ী দাম না পাওয়ায় চামড়াগুলো বিক্রি করতে পারেননি মাদ্রাসা কর্তৃপক্ষ। প্রতিবাদে আজ বিকেল ৩টার দিকে মাদ্রাসার নিকটস্থ এলাকায় মাটিতে পুঁতে দেওয়া হয় চামড়াগুলো।

মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা সৈয়দ ফখরুল ইসলাম বলেন, ‘আমাদের মাদ্রাসার পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে পশুর ৯০০ চামড়া সংগ্রহ করা হয়। এর মধ্যে গরুর চামড়া রয়েছে ৮০০ ও ছাগলের ১০০ পিস। কিন্তু চাহিদা অনুযায়ী দাম না পাওয়ায় বাধ্য হয়ে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে চামড়াগুলো।’

চামড়াগুলো সংগ্রহ এবং চামড়ায় লবণ ব্যবহারে ৫০ হাজার টাকা ব্যয় হয়েছে বলেও জানান মাওলানা সৈয়দ ফখরুল ইসলাম।

শুধু জগন্নাথপুরের এই মাদ্রাসা কর্তৃপক্ষই নয়, বিভিন্ন এলাকার কোরবানিদাতারা চাহিদা অনুযায়ী চামড়া বিক্রি করতে না পেরে অধিকাংশই মাটিতে পুঁতে রেখেছেন বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক