,

হজের আনুষ্ঠানিকতা শেষ হচ্ছে আজ, বাংলাদেশি ৬৩ হাজীর ইন্তেকাল

news-image

নিউজ ডেস্ক।।  হজের আনুষ্ঠানিকতা শেষ হচ্ছে আজ। মঙ্গলবার সন্ধার পূর্বে মিনায় অবস্থিত ছোট, মধ্যম ও বড় জামারায় শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়েই মূলত পাঁচদিনের হজের আনুষ্ঠানিকতা শেষ হচ্ছে। এরপর হাজীরা নির্ধারিত ফ্লাইটের অপেক্ষায় মক্কা কিংবা মদিনায় অবস্থান করবেন। নির্দিষ্ট দিনে তারা দেশে ফিরবেন।

এদিকে বাংলাদেশ থেকে হজে যাওয়ার পর এ পর্যন্ত বাংলাদেশের ৬৩ জন হাজী সৌদী আরবে ইন্তেকাল করেছেন। সৌদী আরবের হজ অফিসের দেয়া তথ্যমতে মারা যাওয়া হাজীদের মধ্যে মক্কায় মারা গেছেন ৫৬ জন, মদিনায় ৬ জন এবং জেদ্দায় মারা গেছেন এক জন হাজী। বার্ধক্যজনিত কারণে মারা যাওয়া হাজীদের মধ্যে পুরুষ হাজী ছিলেন ৫৫ জন এবং মহিলা হাজী ছিলেন ৮ জন।

উল্লেখ্য এবছর বাংলাদেশ থেকে হজ ব্যবস্থার কাজে নিয়োজিত কর্মকর্তাসহ মোট হাজীর সংখ্যা এক লাখ ২৭ হাজার ১৫২ জন। আগামী ১৭ আগষ্ট শনিবার থেকে শুরু হবে হজের ফিরতি ফ্লাইট। আর ফিরতি ফ্লাইট শেষ হবে ১৫ সেপ্টেম্বর।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর