,

হাত-পা কেটে ঢামেকে ২ শতাধিক মৌসুমি কসাই

news-image

নিউজ ডেস্ক।। কোরবানি ঈদের রাজধানীতে মৌসুমি কসাইদের সংখ্যা প্রতিবারই বাড়ে। শহরের পথে পথে চলে দর কষাকষি। গরুর দাম এর ওপর তাদের শ্রমের রেট নির্ধারণ হয়। তবে তাদের মধ্যে মৌসুমি কসাইয়ের সংখ্যাই বেশি। তাদের দর পেশাদার কসাইয়ের চেয়ে অনেকাংশেই কম।

কোরবানির সময় বিভিন্ন কারণে আহতদের অধিকাংশই মৌসুমি কসাই। কোরবানির পশু জবাইসহ কাটাকাটি করতে গিয়ে কারো হাত কেটেছে, পা কেটেছে, কারো আবার হাত-পা ভেঙেছে। এরা সবাই এসেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিতে।

ঈদের দিন সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা মেডিকেলে আসা রোগীর শতকরা ৯০ ভাগের বেশি এসেছেন কোরবানির পশু কাটাকাটি করতে গিয়ে নিজেরা রক্তাক্ত হয়ে।

হাসপাতালের টিকেট কাউন্টার, সেবিকা এবং চিকিৎসকদের দেওয়া তথ্য অনুযায়ী, ঈদের দিন সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত হাসপাতালে অন্তত ২০০ মৌসুমি কসাই এসেছেন চিকিৎসা নিতে। সকাল থেকে হাসপাতালের জরুরি বিভাগে আসা মোট রোগীর অন্তত ৯০ ভাগ মৌসুমি কসাই।

জরুরি বিভাগের অস্ত্রোপচার কক্ষের ভেতরে প্রবেশ করতেই দেখা যায়, অন্তত ১৫ জন হাত-পা কাটা রোগী চিকিৎসা নেওয়ার জন্য অপেক্ষা করছেন। যার মধ্যে ১৪ জনের জনের হাত-পা কাটা, বাকি একজন গরুর লাথিতে পা ভেঙেছে। রাজধানীর ধানমণ্ডি থেকে চিকিৎসা নিতে আসা রকিবুল ইসলাম বলেন, ‘গরুর হাড় কাটছি, এমন সময় দা স্লিপ করে পায়ে এসে লেগেছে। অনেক ক্ষত হয়েছে, তাই দ্রুত চলে এসেছি হাসপাতালে।’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর