,

হজে মা হলেন আট নারী

news-image

ডেস্ক রিপোর্ট : হজ করতে গিয়ে সন্তান জন্ম দেওয়ার সৌভাগ্য অর্জন করলেন আট নারী। মক্কা এবং মিনার হাসপাতালে এটিই ছিল হজের মধ্য রেকর্ড সংখ্যক শিশু দেওয়ার জন্মের ঘটনা। আরব নিউজ জানায়, মক্কার মা ও শিশু হাসপাতালে পাঁচটি শিশু, আরাফাতে দুইটি এবং মিনায় একটি শিশু জন্মগ্রহণ করা খবর নিশ্চিত করে স্থানীয় কর্তৃপক্ষ।

নারী হাজিদের তত্ত্বাবধানে হজের দ্বিতীয় দিন আরাফাতের ময়দানে দুই শিশুর জন্ম হয়। ৪০ বছর বয়সী লিবিয়ান নারী জাবাল আল রাহমা হাসপাতালে সন্তান প্রসব করেন। তিনি নবজাতক পুত্রের নাম রাখেন আরাফাহ। আরাফাতের ময়দানের নামে এ নাম রাখা হয় শিশুটির।

হজ করতে এসে শিশুপুত্রের বাবা হতে পেরে ওই নারীর স্বামী আহসান ইউসুফ আনন্দ প্রকাশ করেন। সেই সঙ্গে হাসপাতালের চিকিৎসক ও কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। মায়মুনা আলী নামে ২৩ বছরের এক নারী ইস্ট আরাফাত হাসপাতালে সন্তান জন্ম দেন। তিনি এবং তার স্বামী আরাফাতের ময়দানে হজের আনুষ্ঠানিকতা পালনের সময় তার প্রসব বেদনা উঠে। তারা দুজন নবজাতক পুত্রের নাম রাখেন মোহাম্মদ সালমান। সৌদি বাদশাহর সম্মানে শিশুর এ নাম রাখেন তারা।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর