,

শেষ মুহূর্তে স্বস্তি ফিরছে শিমুলিয়ায়

news-image

মুন্সীগঞ্জ প্রতিনিধি : শিমুলিয়ার নৌপথ দিয়ে শেষ মুহুর্তে নাড়ির টানে ছুটছেন ঘরমুখো দক্ষিণাঞ্চলের ২৩ জেলার মানুষ। আজ রোববার ভোরে শিমুলিয়াপ্রান্তে গাড়ির চাপ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই তা বেশ কমে আসছে। প্রায় পাঁচ শতাধিক ট্রাক, তিন শতাধিক যাত্রীবাহী বাস ও ছোট ছোট যানবাহন মিলে আনুমানিক সাত শতাধিক যানবাহন ঘাটে নদী পারাপারের অপেক্ষায় রয়েছে।

এদিকে শিমুলিয়া-কাঁঠালবাড়ি এ নৌরুটে বর্তমানে ১৭টি ফেরি, সাড়ে চার শতাধিক স্পিডবোট ও ৮৮টি লঞ্চ দিয়ে পারাপার হচ্ছে ঘরমুখো মানুষ। ঘরমুখো এসব মানুষের ঈদযাত্রা নিরাপদ করতে শিমুলিয়া ঘাঁটে পুলিশ, আনসার ও র‌্যাবসহ প্রায় চার শতাধিক নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। ঘাঁট এলাকায় মোবাইল কোর্টের জন্য ম্যাজিস্ট্রেট রয়েছেন সার্বক্ষণিক।

বিআইডব্লিউটিএ’র মাওয়া সহকারি পরিচালক শাহাদাত হোসেন বলেন, ‘গত কয়েকদিনের বৈরী আবহাওয়ার কারণে লঞ্চ চলাচল বন্ধ থাকায় গত তিনদিন ধরে যাত্রীদের চাপ বেড়েছে। আমাদের ৮৮টি লঞ্চে যাত্রী পারাপার করা হচ্ছে। ভাড়া ও যাত্রী বেশি নেওয়ার কোনো অভিযোগ নেই। ’

বিআইডব্লিউটিসির মেরিন শাহজাহান জানান, ড্রেজিং পয়েন্টের চ্যানেল সরু এবং ড্রেজিং কাজ চলায় রাতে চার-ছয়টি ডাম্ব ফেরি (টানা ফেরি) বন্ধ রাখতে হয়। এই কারণে সকাল পর্যন্ত গাড়ির চাপ কিছুটা থাকে। এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ কমে যায়। দিনের বেলায় শিমুলিয়াঘাটে ট্রাক পারাপার বন্ধ রাখা হয়। তবে গরুবাহী ও পচনশীল পণ্যবাহী কিছু ট্রাক পারাপার হয়ে থাকে।

মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. জায়েদুল আলম পিপিএম বলেন, ‘ঘাঁটে সকালে যাত্রী চাপ ছিল। তবে এখন কমতে শুরু করেছে। ফেরিঘাট, লঞ্চঘাট ও স্পীডবোট ঘাটে আমাদের পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন। বাসে ভাড়া বেশি নেওয়াসহ কোনো প্রকার অনিয়মের অভিযোগ আমাদের কাছে আসেনি। কোনো প্রকার অনিয়মের অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর