সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপুরের ৩০ গ্রামের মানুষ উদযাপন করছেন ঈদ

news-image

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর জেলার ৩০ গ্রামের মানুষ আজ রোববার ঈদুল আজহা উদযাপন করছেন। সৌদি-আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সময়ের মিল রেখে প্রায় ১৪৮ বছর ধরে এসব গ্রামে রোজা,ঈদুল ফিতর ও ঈদু আজহা পালিত হয়ে আসছে।

সুরেশ্বর দ্বায়রা শরীফের গদীনশীন পীর ও আন্তর্জাতিক চাঁদ দেখা কমিটির সভাপতি খাজা শাহ্ সূফী সৈয়্যেদ নূরে আখতার হোসাইন বলেন,সৌদি-আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে বিশ্বের বিভিন্ন দেশে আজ ঈদুল আজহা পালিত হচ্ছে।

শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার সুরেশ্বর দ্বায়রা শরীফের প্রতিষ্ঠাতা হযরত জানশরীফ শাহ্ সুরেশ্বরী (রাঃ) এর অনুসারীরা মাদারীপুর ও শরীয়তপুর জেলাসহ বাংলাদেশের প্রায় দেড় কোটি ধর্মপ্রাণ মুসলমান রোববার ঈদুল আজহা উদযাপন করছেন।

মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের চরকালিকাপুর, মহিষেরচর, পূর্ব পাঁচখোলা, জাজিরা, কাতলা, তাল্লুক, খোয়াজপুর ইউনিয়নের চরগোবিন্দপুর, পখিরা, খোয়াজপুর, কুনিয়া ইউনিয়নের দৌলতপুর, কালিকাপুর ইউনিয়নের কালিকাপুর, হোসনাবাদ, ছিলারচর ইউনিয়নের রঘুরামপুর, আংগুলকাটা, হাজামবাড়ী ও শিবচর উপজেলার বাহেরচর, কেরানীরবাট, কালকিনি উপজেলার খাসেরহাট, রমজানপুরসহ ৩০ গ্রামের প্রায় লক্ষাধিক মানুষ আজ কোরবানির ঈদ উদযাপন করছেন।

রোববার সকালে মাদারীপুর জেলার ৩০ গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সদর উপজেলার তাল্লুক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কালকিনির খাসেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে।

সুরেশ্বর পীরের ভক্ত পাঁচখোলা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও তাল্লুক গ্রামের আলী আহম্মদ ফকির বলেন, ‘ইসলাম ধর্মের সবকিছুই মক্কা শরীফ হয়ে বাংলাদেশে এসেছে। সুরেশ্বর দরবার শরীফের প্রতিষ্ঠাতা শাহ্ সুরেশ্বরী (রা.) এর অনুসারীরা ১৪৮ বছর ধরে সৌদি-আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে রোজা রাখেন এবং ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে আসছেন। সে হিসেবে আজ আমরা কোরবানির ঈদ উদযাপন করছি।’

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক