সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চলন্ত বাসের বিরতিতে স্বামীকে আটকে গৃহবধূকে গণধ’র্ষণ

news-image

নিউজ ডেস্ক।। ঈদুল আজহার ছুটিতে বাড়ি যাওয়ার পথে চলন্ত বাসের যাত্রাবিরতিতে হোটেলে স্বামীকে আ’টকে রেখে গৃহবধূকে গণধ’র্ষণ করেছে ৬ যুবক। শুক্রবার রাতে নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের রাজেন্দ্রপুর বিসিক শিল্প নগরীতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পু’লিশ ৪ জনকে গ্রেপ্তার করেছে। তারা হলো- সাইদুল ইসলাম, রেজাউল করিম পাভেল, জামান বাশার ও ধ’র্ষণে সহযোগিতাকারী সারিন্দা ফাস্ট ফুডের ম্যানেজার মাহফুজুর রহমান।

অ’ভিযোগে জানা গেছে, ঢাকায় বেসরকারি কোম্পানিতে চাকরিরত জনৈক ব্যক্তি স্ত্রীকে নিয়ে ঈদের ছুটিতে কলমাকান্দায় বাড়িতে যাচ্ছিলেন। শুক্রবার রাত দেড়টার দিকে বাস থেকে নেমে সদর উপজেলার চল্লিশার রাজেন্দ্রপুর বিসিক শিল্পনগরী এলাকায় ফাস্ট ফুডের দোকান সারিন্দাতে গৃহবধূ ওয়াশরুমে যান। এ সময় হোটেলে বসে থাকা কয়েক যুবক গৃহবধূকে নিয়ে আ’পত্তিকর কথা বলে। এতে গৃহবধূর স্বামীর সঙ্গে যুবকদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে যুবকরা স্বামীকে আটকে রেখে গৃহবধূকে গ’ণধ’র্ষণ করে।

পরে রাতেই ধ’র্ষিতা ও তার স্বামী বিষয়টি নেত্রকোনা মডেল থানা পু’লিশকে জানায়। পু’লিশ শনিবার ভোরে অভিযান চালিয়ে ওই এলাকা থেকে চারজনকে গ্রে’প্তার করে। এ ঘটনায় শনিবার ভিকটিম বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানায় নারী ও শিশু নি’র্যাতন দমন আইনে মামলা করেন। পু’লিশ ডাক্তারি পরীক্ষার জন্য ধর্ষিতাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছে। নেত্রকোনার পু’লিশ সুপার মো. আকবর আলী মুন্সী জানান, গৃহবধূ ধ’র্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত থা’কার অ’ভিযোগে চারজনকে গ্রে’প্তার করা হয়েছে। মা’মলার বাকি আসামিদের গ্রে’প্তারের চেষ্টা চলছে। উৎস: মানবজমিন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক