,

দক্ষিণ চট্টগ্রামে অর্ধশতাধিক গ্রামে রবিবার কোরবানি ঈদ

news-image

নিউজ ডেস্ক।। দক্ষিণ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে রবিবার ঈদুল আজহার নামাজ আদায় করে কোরবানি ঈদ উৎসব পালিত হবে। দুই শতাধিক বছর ধরে দক্ষিণ চট্টগ্রামের এসব গ্রামের লোকজন সৌদি আরবের সাথে মিল রেখে একদিন আগে ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ আদায় করে ঈদ উৎসব পালন করে আসছেন।

এ উপলক্ষে সকাল ৮টার সময় চন্দনাইশ উপজেলার জাহাঁঙ্গিরিয়া মমতাজিয়া দরবার শরীফের ময়দানে দরবারের পীর সাহেব আলহাজ্ব মাওলানা হযরত শাহসুফি সৈয়্যদ মোহাম্মদ আলী (মাঃজিঃআঃ) ইমামতিতে ঈদুল আজহার নামাজ আদায় করা হবে। পরে পশু কোরবানি দেওয়া হবে।

এ ছাড়াও চন্দনাইশ উপজেলার পশ্চিম এলাহাবাদ, কাঞ্চননগর, মাইজ পাড়া, জুনিঘোনা, আব্বাস পাড়া, কাঞ্চন নগর ষ্টেশন, মাঝের পাড়া, দক্ষিণ কাঞ্চননগর, ছৈয়দাবাদ, খুনিয়ার পাড়া, হাশিমপুর, কেশুয়া, সাতবাড়িয়া, মোহাম্মদপুর, হারালা, বাইনজুড়ি, বরকল, বরমা, ফকিরপাড়া, পটিয়ার মল্লাপাড়া, হাইদগাঁও, শ্রীমাই, কাগজিপাড়া, শান্তিরহাট, কালারপুল, শিকলবাহা, চরকানাই, বাশঁখালীর জলদি, কালিপুর, গুনাগড়ি, গন্ডামারার মিঞ্জিরিতলা, সনুয়া, সাধনপুর, আনোয়ারার তৈলার দ্বীপ, বাথুয়া, বারখাইন, বোয়ালখালির চরনদ্বীপ, খরনদ্বীপ, লোহাগাড়ার আমিরাবাদ, চুনতি, বরহাতিয়া, পুটিবিলা, উত্তর সুখছড়ি, আদুনগর, সাতকানিয়ার মির্জাখিল, বাংলাবাজার, মইশামুড়া, খোয়াছপাড়া, বাজালিয়া, কাঞ্চনা, গাঠিয়াডাঙ্গাসহ দক্ষিণ চট্টগ্রামে অর্ধশতাধিক গ্রামে জাঁহাঙ্গিরিয়া মমতাজিয় দরবারের অনুসারীরা ঈদুল আজহার জামাত আদায় করে পশু কোরবানি দিবেন ।

এ জাতীয় আরও খবর

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ