সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের নামাজর জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ : সাঈদ খোকন

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়ের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। তিনি বলেন,এবারের ঈদে জাতীয় ঈদগাহে লক্ষাধিক মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। এর মধ্যে ৫ হাজার নারীর জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে।

শনিবার (১০ আগস্ট) জাতীয় ঈদগাহ মাঠ প্রস্তুতের বিষয়ে তিনি জানান।

নিরাপত্তা তল্লাশির কারণে কেউ যাতে নামাজের সময় ঈদগাহের বাইরে না থাকেন সে জন্য প্রবেশ পথের মুখ বাড়ানোসহ দ্রুত নিরাপত্তা তল্লাশি শেষ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানিয়েছেন তিনি।

সাঈদ খোকন বলেন, ঈদ জামাতে একসঙ্গে এক লাখ মুসল্লি নামাজ আদায় করতে পারেন সেই প্রস্তুতি শেষ করা হয়েছে। এবার ৫ হাজার নারীও জাতীয় ঈদগাহে নামাজ আদায় করতে পারবেন। এবার একসঙ্গে দেড় থেকে দুই হাজার মানুষের অজুর ব্যবস্থা করা হয়েছে। মুসল্লিদের সুবিধার্থে টয়লেটের ব্যবস্থা রয়েছে। যদি অতিরিক্ত মুসল্লির জন্য রাস্তায় নামাজ আদায় করতে হয় সে জন্য রাস্তায় চাদর বিছানোর ব্যবস্থা করা হয়েছে। এতে প্রয়োজনীয় মাইক, সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা রাখা হয়েছে।

মেয়র আরো বলেন, মুসল্লিদেরকে বিনামূল্যে নিরাপদ পানির বোতলের ব্যবস্থা করা হয়েছে। এখানে যদি কেউ অসুস্থ হয়ে পড়েন তার জন্য প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে। জাতীয় ঈদগাহের নিরাপত্তার দায়িত্বভার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক