,

সেলিব্রেটি গরুর সঙ্গে চলছে সেলফি!

news-image

নিজস্ব প্রতিবেদক : যেদিন থেকে গাবতলি গরুর হাটে এসেছে সেদিন থেকেই তুমুল আলোচনায় রয়েছে বীর বাহাদুর। তাকে আনা হয়েছে পাবনা থেকে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবের কল্যাণে এখন বীর বাহাদুর দেশ জুড়ে বেশ পরিচিত।

দেশ ও রাজধানীর অন্যতম বড় পশুর হাট গাবতলিতে কোরবানির গরু হিসেবে বিক্রি করতে নিয়ে আসা এই বীর বাহাদুরকে দেখভাল করতে সার্বক্ষনিক পাঁচ জন মানুষ নিয়োগ করে রাখা হয়েছে বলে জানান বীর বাহাদুরের মালিক মঞ্জু। তিনি বলেন, ২৫ লাখ টাকা হলে বীর বাহাদুরকে তিনি বিক্রি করতে রাজি আছেন।

এদিকে গাবতলি পশুর হাটে বীর বাহাদুরকে যেখানে রাখা হয়েছে সেখানে সর্বদা জটলা লেগেই আছে। শুধু সাধারণ মানুষ ও ক্রেতারাই নয় বীর বাহাদুরকে নিয়ে ইউটিউব কন্টেন্ট বানাতে সেখানে হাজির হচ্ছে পরিচিত ইউটিউবাররাও। বীর বাহাদুরকে যেখানে রাখা তার সামনেই রয়েছে একটি প্যানাফ্লেক্স ব্যানার।

সেখানে লেখা রয়েছে, এবারের কুরবানি ঈদের শ্রেষ্ঠ-সুদর্শন অন্যতম প্রধান আকর্ষণ ইউটিউব, অনলাইনসহ সকল মিডিয়াতে আলোচিত পাবনা ঈশ্বরদী থেকে আগত কাঠমিস্ত্রি মঞ্জু ইসলামের “বীর বাহাদুর”।

বীর বাহাদুরকে দেখতে উৎসুক জনতা যেমন ভীড় জমাচ্ছে তেমনি সেলফি তুলতেও ভুল করছেন না। শুক্রবার (৯ আগস্ট) দুপুরের দিকে বীর বাহাদুরের সঙ্গে সেলফি তুলে বেশ উৎফুল্ল মনে হলো এক যুবককে। কাছে গিয়ে নাম জিজ্ঞেস করলে জানালো তাহসিন।

জানতে চাওয়া হয় গরুর সঙ্গে সেলফি তুললেন যে? উত্তরে তাহসিন জানালেন, ভাই এইটা সেই নাম করা গরু, হ্যারে সেলিব্রেটিও কইতে পারেন। এমুন কুনু মিডিয়া নাই যেহানে হ্যারে দেহায় নাই। আসছিলাম হাডে তাই একটা সেলফি তুললাম। ফেসবুকে দিলে ম্যালা লাইক পামু। বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর