,

প’রকীয়া প্রেমিককে নিয়ে স্বামীকে হ’ত্যার পর লা’শ নিয়ে স্ত্রীর অঝোরে কান্না

news-image

দিনাজপুরের বিরল উপজেলায় প’রকীয়া প্রেমিককে সঙ্গে নিয়ে গ’লায় গামছা পেঁ’চিয়ে স্বামীকে হ’ত্যা করেছে স্ত্রী। এ ঘ’টনায় পুলিশ স্ত্রী তৈয়বা বেগমকে (২১) আটক করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বামীকে হ’ত্যার কথা স্বীকার করেছে।শুক্রবার সকালে হ’ত্যাকা’ণ্ডের শিকার ফরহাদুল ইসলামের (২৩) লা’শ উ’দ্ধার পুলিশ।

তিনি বিরল উপজেলার ৮নং ধর্মপুর ইউপির ধর্মপুর টিকড়িপাড়া গ্রামের মোজাহার আলীর ছেলে। তাদের তিন বছর বয়সের একটি ছেলে সন্তান রয়েছে।পুলিশ জানায়, প’রকীয়ার কারণে বিয়ের কিছুদিন পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছিল না। প্রায় সময় সংসারে ঝ’গড়া বিবাদ লেগে থাকতো। বেশ কিছুদিন ধরে তাদের বাড়িতে অপরিচিত এক পুরুষ যাতায়াত করতো। তবে এলাকার কেউ তাকে চিনতো না।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে স্ত্রী তৈয়বা বেগম ও তার প্রেমিক মিলে প’রিকল্পিতভাবে গ’লায় গা’মছা পেঁ’চিয়ে স্বামী ফরহাদুল ইসলামকে হ’ত্যা করে। পরে সকাল বেলা লা’শের সামনে বসে অঝোরে কান্নাকাটি করে প্রতিবেশীদের জানায় তার স্বামী মা’রা গেছে। তবে কীভাবে মা’রা গেছে তা তিনি জানাতে পারেননি। এ সময় এলাকাবাসী ফরাদুল ইসলামের গলায় দাগ দেখতে পেলে তাদের সন্দেহ হয়। এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ এসে লা’শ দেখে স্ত্রী তৈয়বা বেগমকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করে বিরল থানা পুলিশের অফিসার ইনচার্জ এ টি এম গোলাম রসুল জানান, নি’হতের স্ত্রী তৈয়বা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ও তার প্রেমিক মিলে স্বামীকে হ’ত্যার ঘটনা স্বীকার করেছেন। প্রেমিককে ধরতে অভিযান চলছে। লা’শের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ম’র্গে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর