মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষামন্ত্রীর স্বামী গুরুতর অসুস্থ

news-image

গুরুতর অসুস্থ শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ। তিনি রাজধানীর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন।শিক্ষামন্ত্রীর একান্ত সচিব আব্দুল আলিম খান জানান, গতমাসে ‘ব্রেইন স্ট্রোক’ হওয়ার পর থেকে তিন সপ্তাহ ধরে সংজ্ঞাহীন অবস্থায় আছেন ৭২ বছর বয়সী তৌফীক নাওয়াজ।এরমধ্যে ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকরা এসে ঢাকার ইউনাইটেড হাসপাতালে তার অস্ত্রোপচার করে গেছেন। তারপরেও অবস্থার খুব একটা উন্নতি না হওয়ায় সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফীককে এখন ভারতে নেয়ার প্রস্তুতি চলছে।

আব্দুল আলিম শুক্রবার বলেন, ব্রেইন স্ট্রোকজনিত কারণে উনি প্রায় কোমার কাছাকাছি অবস্থায় পৌঁছে গিয়েছিলেন। এখন নিজে শ্বাস-প্রশ্বাস নিতে পারেন, চোখ মেলে তাকান না। মাঝে দিল্লি থেকে চিকিৎসকদের একটা বিশেষজ্ঞ দল এসেছিল। তারা উনার মাথার ভেতরে অপারেশন করে দুটো রিং পরিয়ে দেন রক্ত চলাচল স্বাভাবিক করার জন্যে। তারপরে এখনও অজ্ঞান অবস্থায়।

গত শুক্রবার ভারতের মুম্বাই থেকে ফিজিওথেরাপিস্ট এসেছিলেন জানিয়ে শিক্ষামন্ত্রীর একান্ত সচিব বলেন, তিনি দেখে পরামর্শ দিয়েছেন উনাকে নিয়ে যাওয়ার জন্যে। এখন এয়ার অ্যাম্বুলেন্স যোগাড় করেছি। উনাকে আগামী রোববার সকালে মুম্বাই নিয়ে যাওয়া হবে। মন্ত্রীসহ পরিবারের আরও অন্তত দুজন সদস্য তার সঙ্গে থাকবেন।

তৌফীক-দীপু মনি দম্পতির দুই সন্তান, একমাত্র ছেলে দেশের বাইরে লেখাপড়া করেন। বাবার চিকিৎসার জন্য তিনি এরইমধ্যে মুম্বাই পৌঁছে গেছেন বলে আব্দুল আলিম খান জানিয়েছেন।আইনজীবী তৌফীক ধ্রুপদী সঙ্গীত চর্চা করেন। তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের সদস্য।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক