,

কাশ্মীর নিয়ে জল ঘোলা করলে ব্যবস্থা: র‌্যাব ডিজি

news-image

কাশ্মীর ইস্যুতে বাংলাদেশের অভ্যন্তরে কেউ জল ঘোলা করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ।শুক্রবার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে ঈদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

কাশ্মীরকে কেন্দ্র করে দেশের অভ্যন্তরে উগ্রবাদে বিশ্বাসীরা মাথা চাড়া দিয়ে উঠতে পারে কি না- জানতে চাইলে বেনজীর বলেন, কাশ্মীর ইস্যু ভারতের অভ্যন্তরীণ বিষয়, এ বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই। আমাদের দেশে আল্ট্রা ইসলামিস্টের সংখ্যাটা খুব বেশি না। তারা ২৪ ঘণ্টা আমাদের নজরদারীতে আছে।

যে বিষয়টা আমাদের সঙ্গে কোনো সংশ্লিষ্ট নয়, সে বিষয় নিয়ে কোনো সুস্থ বুদ্ধি সম্পন্ন মানুষের দেশের জল ঘোলা করার কোনো কারণ দেখি না। কেউ জল ঘোলা করার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।গত সোমবার ভারতের সংবিধানে ৩৭০ ধারা বলে জম্মু ও কাশ্মীরকে যে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল তা বাতিল করা হয়। পাশাপাশি রাজ্যটিকে ভেঙে লাদাখ ও জম্মু-কাশ্মীর নামে দুটি আলাদা কেন্দ্র শাসিত অঞ্চল ঘোষণা করা হয়।

এই ঘোষণায় ভারতের পাশাপাশি প্রতিবেশি দেশ পাকিস্তানেও উত্তেজনা ছড়িয়েছে। এরই মধ্যে পাকিস্তান ভারতের সাথে কূটনীতিক যোগাযোগ ছিন্ন করেছে। স্থগিত করেছে দ্বিপাক্ষিক বাণিজ্য, রেল ও বিমান যোগাযোগ।বেনজীর জানান, জাতীয় ঈদগাহসহ গুরুত্বপূর্ণ সকল ঈদগাহের নিরাপত্তায় আমাদের সিসিটিভি মনিটরিং থাকবে, ডগ স্কোয়াডের মাধ্যমে সুইপিং করা হবে।

তিনি বলেন, ঢাকা শহরে প্রায় ৫০ হাজার পশু কোরবানি হয়। যত্রতত্র কোরবানি করে শহরটাকে নোংরা করবেন না। সময় এসেছে পুরো প্রক্রিয়াটা অর্গানাইজড করার। এজন্য সঠিক প্রক্রিয়া অনুসরণ করলে শহরটা পরিস্কার থাকবে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর