মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কার্যকর ওষুধ প্রয়োগের পর ধীরে ধীরে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে : কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু নিয়ে দু’একজনের ছিটেফোঁটা মন্তব্য দিয়ে সরকারের সার্বিক কর্মকাণ্ড মূল্যায়ন করা যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শুক্রবার সকালে গাবতলী বাস টার্মিনালে ঈদযাত্রা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে গিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী গতকাল বলেছেন, ডেঙ্গু নিয়ে-এডিস মশা নিয়ে মৌসুমী প্রস্তুতি নিলে চলবে না। সারা বছরই সচেতনতা প্রোগ্রাম এবং অ্যাকশন প্রোগ্রাম থাকতে হবে।’

দেশ উন্নত হওয়ার পথে থাকায় ডেঙ্গু বাড়ছে- সরকারের একজন মন্ত্রীর এমন মন্তব্যের বিষয়ে প্রশ্ন করা হলে সেতুমন্ত্রী বলেন, ‘কে ব্যক্তিগতভাবে কী বললো সেটা ব্যাপার না। আসল কথা হচ্ছে, আমরা যা বলেছি তা করছি কিনা। আমি বিশ্বাস করি, ডেঙ্গু কিংবা এডিস মশা মানুষের চেয়ে শক্তিশালী কিছু নয়। আমরা নির্ভয়ে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করেছি, এটাও আমরা পারবো।’

তিনি আরও বলেন, ‘আপনারা জানেন, ডেঙ্গু জ্বর সারা দেশে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। মানুষের মাঝে এডিস মশার ভয় কাজ করছে। এজন্য ঘরে যাওয়ার আনন্দ তো আছেই, তার সঙ্গে কিছু সমস্যাও আছে।’

এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক করার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা সর্বাত্মকভাবে সব ডিপার্টমেন্ট নিয়ে ডেঙ্গু মোকাবিলায় প্রস্তুত। প্রধানমন্ত্রী দেশে ফেরার পর কর্মতৎপরতা আরও জোরদার হয়েছে। এই ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।’

সেতুমন্ত্রী বলেন, ‘মশা মারার ওষুধ এরই মধ্যে এসে গেছে এবং ওষুধ ছিটানোর কাজটাও শুরু হয়ে যাবে। আমরা আশা করি, কার্যকর ওষুধ প্রয়োগের পর ধীরে ধীরে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।’

ঈদের মধ্যে যাতে ডেঙ্গু পরিস্থিতি জটিল না হয়, নিয়ন্ত্রণের বাইরে না যায়, সেজন্য সরকারের পক্ষ থেকে সর্বাত্মক প্রয়াস অব্যাহত রেখেছেন বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক