,

থানায় মামলা-জিডি করতে ঘুষ নিলে ব্যবস্থা : এসপি ফাতিহা

news-image

‘থানায় মামলা এবং সাধারণ ডায়েরি (জিডি) করতে টাকার প্রয়োজন হয় না। কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে থানায় মামলা অথবা জিডি করতে ঘুষ গ্রহণের অভিযোগ প্রমাণিত হলে তাকে শাস্তির মুখোমুখি হতে হবে।’বৃহস্পতিবার ঝালকাঠি সদর থানা চত্বরে পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার (এসপি) ফাতিহা ইয়াসমিন এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মাদক ও সামাজিক অপরাধ মুক্ত ঝালকাঠি গড়তে জিরো টলারেন্স নীতিতে পুলিশ কাজ করে যাচ্ছে। পুলিশের পুরাতন মানসিকতা পরিহার করে জনগণের কাছাকাছি গিয়ে সেবা দিতে হবে।

ঝালকাঠি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কাজী ছোয়াইব, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এমএম মাহমুদ হাসান, চেম্বার অব কমার্সের সভাপতি সালাহ উদ্দিন আহম্মেদ সালেক, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মঈন তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, পৌর কাউন্সিলর তরুণ কর্মকার ও হাফিজ আল মাহমুদ প্রমুখ বক্তব্য দেন।

পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বক্তাদের তুলে ধরা সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দিয়ে বলেন, সমাজের সকল অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সবাইকে একযোগে এগিয়ে এসে কাজ করতে হবে। সকলের সহযোগিতায় সমাজ থেকে মাদক নির্মূল করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য দেশ উপহার দিতে হবে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর