,

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২৩২৬জন

news-image

নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় সারা দেশের হাসপাতালগুলোতে ২ হাজার ৩২৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। এছাড়া বর্তমানের দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৮৭৬৫ ডেঙ্গু রোগী কিৎসাধীন রয়েছেন বলেও জাননো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৩২৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকায় ভর্তি হওয়ার রোগীর সংখ্যা ১ হাজার ১৫৯ জন। আর ঢাকার বাইরে এ সংখ্যা ১ হাজার ১৬৭।

এর আগে, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এ সংখ্যা ছিল ২ হাজার ৪২৮।

সরকারি হিসাব অনুযায়ী-চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৩৪ হাজার ৬৬৬ জন। এরমধ্যে ২৫ হাজার ৮৭২ জন চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।

বর্তমানে ঢাকার ৪০টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা ৫ হাজার ১৪০ জন। অন্যান্য বিভাগে মোট ভর্তি রোগীর সংখ্যা ৩ হাজার ৬২৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৯ জনের মৃত্যুর খবর জানিয়েছে। তবে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর বলছে এ সংখ্যা শতাধিক।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর