,

বৃষ্টি না হওয়ার প্রার্থনা করা চিকিৎসক মরলো জমে থাকা বৃষ্টির পানিতেই

news-image

গ্রিন রোডে জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে থাকা বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পলাশ দে নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।ডা. পলাশ দে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী। দুর্ঘটনার পরপরই তাকে ক্রিসেন্ট গ্যাস্টোলিভার হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আ হ ম আছাদুজ্জামান বলেন, ‘বিকেল সাড়ে চারটার দিকে প্রচণ্ড বৃষ্টির মধ্যে সুমন দে (২৪) রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এসময় সড়কের পানিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তার মরদেহ গ্রিন লাইফ হাসপাতালে পাঠানো হয়েছে।’ ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই ডা. পলাশ দে’র বৃষ্টি না হওয়ার প্রার্থনাসূচক একটি স্ট্যাটাস ছড়িয়ে পড়েছে। আলিম আল রাজি নামে একজন স্ট্যাটাসটি শেয়ার করে লিখেছন, বৃষ্টির পানিতে পড়ে থাকা ইলেক্ট্রিসিটি তারের সাথে লেগে আজকে মারা গেছেন ডা. পলাশ। বৃষ্টি না হওয়ার জন্য গতকাল পরম করুণাময়ের কাছে প্রার্থনা করেছিলেন তিনি। কিন্তু বৃষ্টি এসেছে এবং তার জীবন নিয়ে গেছে।

ইলেক্টিসিটি তার কেন রাস্তার মাঝে পড়ে থাকবে – এসব প্রশ্ন করার মানে হয়না। দোষটা বৃষ্টিরই থাকুক। এই দেশে আর কারো কোনো দোষ নেই। কারো কোনো দায়ও নেই।

এ জাতীয় আরও খবর

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি