সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার মাথার ওপর ৫০ ডিগ্রি তাপমাত্রা নিয়ে হজ করবেন লাখো মুসলমান

news-image

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান সৌদি আরব পৌঁছেছেন। মক্কার আবহাওয়া দপ্তর জানিয়েছে, হজের সময় মক্কার তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। আর্দ্রতা থাকবে ৮৫ শতাংশ। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, যা হজযাত্রীদের জন্য কিছুটা হলেও আরামদায়ক হবে।

হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে শুক্রবার। তবে এর আগেই হজ কার্যক্রমের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার মিনার উদ্দেশে রওনা হবেন হজযাত্রীরা। ইহরামের কাপড় পরে এবং অন্যান্য জিনিস সঙ্গে নিয়ে মিনায় যাবেন তাঁরা। ছয় দিন পরে হাজি হিসেবে ফিরে আসবেন তাঁরা।

বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় যাওয়া হাজিরা মোয়াল্লেম নম্বর ৭ ও ৮-এর অধীনে থাকবেন। আর বেসরকারি ব্যবস্থাপনায় এজেন্সির মাধ্যমে আসা হাজিরা থাকবেন ৩, ৪, ৬, ১১, ২০, ৫৭, ৫৯, ৬০, ৭৫-৭৭, ৯৯, ১০১, ১০৩ থেকে ১৩৭ মোয়াল্লেম নম্বরের অধীনে। মিনায় হাজিদের সহায়তার জন্য ২৪/৬২ নম্বর তাঁবুতে পাঁচ দিনব্যাপী বাংলাদেশ হজ কার্যালয়ের কার্যক্রম চালানোর সিদ্ধান্ত হয়েছে।

পবিত্র হজ পালন করতে আসা বিশ্বের বিভিন্ন প্রান্ত মুসল্লিরা এশার নামাজ আদায় করে মক্কার মসজিদুল হারাম থেকে প্রায় নয় কিলোমিটার দূরে মিনায় যাবেন। সেখানে রাতযাপন হজের অন্যতম সুন্নত। রাতযাপন শেষে মুসল্লিরা মিনাতেই থাকবেন। এখানে জোহর, আসর, মাগরিব, এশা ও ফজরের নামাজ আদায় করা মুস্তাহাব।

পরদিন সূর্যোদয়ের পর মুসল্লিরা যাবেন প্রায় ১৫ কিলোমিটার দূরে আরাফাতের ময়দানে। এ ময়দানে অবস্থান হজের মূল আনুষ্ঠানিকতার একটি (ফরজ)। ইহরামের কাপড় (আড়াই হাত বহরের আড়াই গজ কাপড় আর গায়ের চাদরের জন্য একই বহরের তিন গজ কাপড়) পরে জিকির-আসগারে মিনার পথে চলবেন হজযাত্রীরা। কেউ যাবেন গাড়িতে, কেউ বা হেঁটে।

নিয়মমাফিক আগামী শুক্রবার থেকে হজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হচ্ছে। তবে বিপুলসংখ্যক হজযাত্রীর মিনায় পৌঁছানোর সুবিধার্থে আজ থেকেই তাদের নেয়া শুরু করবেন মোয়াল্লেমরা।হজের আগেই প্রত্যেক হজযাত্রীকে মিনার তাঁবু নম্বর সংবলিত কার্ড দেওয়া হয়েছে। ওই কার্ড সব সময় গলায় ঝুলিয়ে রাখতে হবে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক