,

পাবনায় তিন স্থানে এডিস মশার লার্ভার সন্ধান

news-image

পাবনা প্রতিনিধি : পাবনা পৌর এলাকার তিনটি স্থানে ডেঙ্গু জ্বরের জীবাণু বাহক এডিস মশার লার্ভার সন্ধান পেয়েছে স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জেলা সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল এ তথ্য জানিয়েছেন।

এ সময় তিনি বলেন, জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে ধারাবাহিকভাবে জেলার বিভিন্ন স্থানে পরীক্ষা চালাচ্ছে জেলা সিভিল সার্জন অফিসের কীটতত্ত্ববিদ হেলাল উদ্দিনের নের্তৃত্বে একটি দল। গত ৬ আগস্ট পর্যন্ত জেলার কোথাও ডেঙ্গু জীবাণুবাহী এডিস মশার অস্তিত্ব না মিললেও, বেশ কয়েকজন রোগী পাবনা থেকেই ডেঙ্গু আক্রান্ত হওয়ায় তৎপরতা বাড়ায় স্বাস্থ্য বিভাগ। পরদিন পৌর এলাকার ৩০টি পয়েন্টে অভিযান চালিয়ে তিনটি স্থানে এডিস মশার লার্ভার সন্ধান পাওয়া যায়। স্বাস্থ্য বিভাগের বিশেষ টিম শহরের বাস টার্মিনাল ও বিআরটিসি বাস ডিপোতে পরিত্যাক্ত টায়ারে জমে থাকা পানিতে এবং আব্দুল হামিদ রোডের লতিফ টাওয়ারের নির্মাণাধীণ ভবনে এডিস মশার লার্ভার সন্ধান পেয়েছে। যেহেতু তিনটি পৃথক স্থানে লার্ভা পাওয়া গেছে, সেহেতু জেলার আরো অনেক স্থানেই এডিস মশা রয়েছে বলে ধারণা করা যায়।

নিজ নিজ বাড়ির আশেপাশের মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করতে জনগণকে উদ্যোগী হবার আহ্বান জানান তিনি।

এদিকে, পাবনা জেনারেল হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। পাবনায় গেল ২৪ ঘণ্টায় ১৩ জন ডেঙ্গু জ্বরে আক্রন্ত হয়ে পাবনা জেনারেল হানপাতালে ভর্তি হয়েছেন। আর একই হাসপাতালে বর্তমানে ৩৭ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি আছেন। এই নিয়ে গত ১৮ দিনে জেলায় এ পর্যন্ত মোট ১৫৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর