সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যমুনায় নৌকাডুবিতে নিখোঁজ ৫, ২২জন উদ্ধার

news-image

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জে ভিজিএফ এর চাল নিয়ে ফেরার পথে যমুনা নদীতে ২৭ জন যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এঘটনায় ৫ জন নিখোঁজ ও ২২জন যাত্রীকে জীবিত উদ্ধার হয়েছে।

বুধবার রাত ৮টার দিকে উপজেলার ফুটানি বাজার ঘাট থেকে চর হালকা হাওড়াবাড়ী এলাকায় যাওয়ার পথে চিনার চর এলাকায় পৌঁছালে বৈরী আবহাওয়ার কবলে পড়ে মাঝ নদীতে নৌকাটি ডুবে যায়।

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, বুধবার বিকালে চুকাইবাড়ী ইউনিয়ন পরিষদ থেকে চর হালকা হাওরাবাড়ীর দু:স্থ মানুষজন ভিজিএফ এর চাল উত্তোলন করে। তারা দেওয়ানগঞ্জ বাজার থেকে বাজার সদাই করে সন্ধ্যা সাড়ে ৭টায় ফুটানি বাজার ঘাট থেকে নৌকাযোগে চর হালকা হাওড়াবাড়ীর উদ্দেশ্যে রওনা দেয়। নৌকাটি চিনার চর এলাকায় পৌঁছালে বৈরী আবহাওয়ার মুখে পড়ে।

প্রচন্ড বাতাস ও তীব্র ঢেউয়ে ২৭ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবে যায় যাত্রীবাহী নৌকাটি। স্থানীয় ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ২২ জনকে উদ্ধার করে। ৫ জন এখনো নিখোঁজ রয়েছে। নিখোঁজ ও উদ্ধারকৃতদের নাম ও পরিচয় জানাতে পারেনি স্থানীয় প্রশাসন। উদ্ধার অভিযান সম্পন্নের পর জানানো হবে বলে জানিয়েছেন তারা।

জামালপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার নুর উদ্দিন জানান, নৌকাডুবির খবর পেয়ে দেওয়ানগঞ্জ ফুটানি বাজার নৌঘাট পৌঁছে রাত ১১টায় উদ্ধার অভিযান শুরু হয়। ১৬জনকে রাতে উদ্ধার করা হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে রাত ১টায় উদ্ধার অভিযান স্থগিত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আরো ৬ জনকে উদ্ধার করা হয়।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক